কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৩ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আইরিশদের হারিয়ে বিশ্বকাপে শ্রীলঙ্কার শুভসূচনা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কা। স্বাগতিক হিসেবে তাই তাদের প্রত্যাশাটাও বেশি। সেই প্রত্যাশামতোই আজ বিশ্বকাপের মিশন শুরু করেছে লঙ্কানরা। গ্রুপ পর্বের ম্যাচে আয়ারল্যান্ডকে ২০ রানে হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা করেছে শ্রীলঙ্কা। ম্যাচে অবশ্য দুই দলই লড়েছে দারুণভাবে। তবে শেষ হাসিটা লঙ্কানরাই হেসেছে।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। দুই ওপেনার পাথুম নিসাঙ্কা এবং কামিল মিশারার ওপেনিং জুটি থেকে এসেছে ২৮ রান। লম্বা হয়নি তাদের ইনিংস। ১১ বলে ১৪ রান করে বিদায় নেন মিশারা। নিসাঙ্কার সাথে তিনে নেমে যোগ দেন কুশল মেন্ডিস। পরিস্থিতি সামাল দেন দুজন। কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছে শ্রীলঙ্কার ইনিংস। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫০ রান তোলে লঙ্কানরা। দলের ৬২ রানের মাথাতে ২৩ বলে ২৪ রান করে বিদায় নেন নিসাঙ্কা। চারে নামা পাভান রাথনায়েকে সুবিধা করতে পারেননি। ৯ বলে করেছেন ৫ রান। দুনিথ ভেল্লালাগেকে পাঁচে নামানোর ফাটকাটাও কাজে লাগেনি। ১৩ বলে ১০ রান করে ফিরে যান ভেল্লালাগে।

এরপর কুশল মেন্ডিসের সাথে যোগ দেন আরেক মেন্ডিস, কামিন্দু মেন্ডিস। দুজনের কৌশলী ব্যাটিংয়ে এগিয়েছে লঙ্কানদের ইনিংস। দারুণ গতি পেয়ে যায় লঙ্কানরা। একের পর এক বাউন্ডারি বের করেছেন কামিন্দু। দ্রুত রান বের করেছেন। কুশল একটু দেখে খেললেও দলের রানের চাকা সচল রেখেছেন। শ্রীলঙ্কাও আগাতে থাকে লড়াকু পুঁজির দিকে।

১৯ বলে ৪৪ রানের বিস্ফোরক এক ইনিংস খেলে দলের ১৫৩ রানের মাথাতে থেমেছেন কামিন্দু মেন্ডিস। পরের বলেই আউট হয়েছেন অধিনায়ক দাসুন শানাকা, গোল্ডেন ডাক মেরে ফিরে যান সাজঘরে।

এক প্রান্ত ধরে খেলতে থাকা কুশল ফিফটি ছুঁয়েছেন শেষ ওভারে। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রানের সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা। ৪৩ বলে ৫৬ রান করে টিকে ছিলেন কুশল মেন্ডিস।

আয়ারল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন জর্জ ডকরেল এবং ব্যারি ম্যাককার্থি। ১টি করে উইকেট নিয়েছেন গ্যারেথ ডিলানি এবং মার্ক অ্যাডায়ার। জবাব দিতে নেমে পল স্টার্লিং এবং রস অ্যাডায়ারের ওপেনিং জুটিতে দেখেশুনে এগিয়েছে আয়ারল্যান্ড। ওপেনিং জুটিতে রান আসে ২৪। স্টার্লিং ১৩ বলে ৬ রানের শম্বুকগতির ইনিংস খেলে বিদায় নেন। অ্যাডায়ার টিকে ছিলেন। তিনে নেমে তার সাথে যোগ দেন হ্যারি টেক্টর। সাবলীল ব্যাটিংয়ে পরিস্থিত সামাল দেন দুজন। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৫ রান তোলে আয়ারল্যান্ড।

পাওয়ারপ্লে শেষে বিদায় নিয়েছেন অ্যাডায়ার। ২৩ বলে ৩৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে সাজঘরে ফিরে যান আইরিশ ওপেনার। টেক্টরের সাথে যোগ দেন লরকান টাকার। দুজনে মিলে ভালো একটি জুটিও গড়েন। কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছে টেক্টর-টাকারের জুটি। আইরিশরাও দেখতে থাকে জয়ের স্বপ্ন। পরিস্থিতি সামাল দিয়ে কৌশলী ব্যাটিংয়ে এগিয়েছেন দুজন।

দলের ১০৫ রানের মাথাতে থেমেছেন টাকার, খেলেছেন ১৮ বলে ২১ রানের ইনিংস। টেক্টর ফিরেছেন পরের ওভারেই। ৩৪ বলে ৪০ রান করে বিদায় নেন তিনি। দুই সেট ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে যায় আয়ারল্যান্ড। মাঝে লড়াইয়ের চেষ্টা চালিয়েছেন কার্টিস ক্যাম্ফার। তবে ১১ বলে ১৩ রানের বেশি করতে পারেননি তিনি, আউট হয়েছেন দলের ১২৬ রানের মাথাতে। মাঝে আউট হয়েছেন বেন কালিটজ এবং গ্যারেথ ডিলানি। শেষ দিকে জয়ের আশা প্রায় শেষ হয়েই যায় আয়ারল্যান্ডের। ১৪৩ রানে অলআউট হয়েছে আইরিশরা। ২০ রানে জয়লাভ করে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন মাহিশ থিকশানা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২ উইকেট তোলেন মাথিশা পাথিরানা। ১টি করে উইকেট নেন দুশমন্থ চামিরা এবং দুনিথ ভেল্লালাগে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১০

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১১

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১২

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৩

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৪

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৫

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৬

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

২০
X