বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ওমানকে নিয়ে খেলল লঙ্কানরা

উইকেট লাভের পর থিকসানার উচ্ছ্বাস। ছবি : ক্রিকইনফো
উইকেট লাভের পর থিকসানার উচ্ছ্বাস। ছবি : ক্রিকইনফো

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় দিয়ে শুরু করলেও শ্রীলঙ্কার ব্যাটিং নিয়ে সমালোচনা চলছিল। টি-টোয়েন্টিতে যেখানে হরহামেশাই ২০০ বা তার বেশি রান হয়, এ সপ্তাহের রোববার আয়ারল্যান্ডের বিপক্ষে করেছিল ১৬৩ রান। তিন দিন পর আজ বৃহস্পতিবার ভিন্ন ভেন্যুতে খেলতে নেমে দাপুটে জয় পেয়েছে শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে ওমানকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে লঙ্কানরা।

৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের কাছে ৮ উইকেটে হেরে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল। পাল্লেকেলেতে আজ আগে ব্যাটিং করে শ্রীলঙ্কা যখন ২২৫ রান করে ফেলে, ম্যাচের ফল সেখানে অনেকটাই নির্ধারিত হয়ে যায়। পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ওমান হেরে যায় ১০৫ রানে।দুই ম্যাচ হেরে বিশ্বকাপে সুপার এইটে ওঠার সম্ভাবনা অনেকটাই শেষ হয়ে গেছে। ২২৬ রানের পাহাড়সমান লক্ষ্য তাড়া করতে নেমে ৫.৫ ওভারে ৩ উইকেটে ৩৬ রানে পরিণত হয় ওমান। চতুর্থ উইকেটে মোহাম্মদ নাদিম ও ওয়াসিম আলি ৩৬ বলে ৪২ রানের জুটি গড়েন। ১২তম ওভারের পঞ্চম বলে ওয়াসিমকে ফিরিয়ে জুটি ভাঙেন মাহিশ তিকশানা।

২০ বলে ২৭ রান করা ওয়াসিমের বিদায়ে ওমানের স্কোর হয়ে যায় ১২.৫ ওভারে ৪ উইকেটে ৭৮ রান। তিনি আউটের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওমান। পুরো ২০ ওভার খেলে ৯ উইকেটে ১২০ রান করেছে দলটি। চার নম্বরে নামা নাদিম ৫৬ বলে ৩ চার ও ১ ছক্কায় ৫৩ রান করে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার দুষ্মন্ত চামিরা ও তিকশানা দুটি করে উইকেট নিয়েছেন। তিকশানা ৪ ওভারে খরচ করেন ১১ রান।

পাল্লেকেলেতে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওমানের অধিনায়ক যতিন্দর সিং। আগে ব্যাটিং পেয়ে ২০ ওভারে ৫ উইকেটে ২২৫ রান করেছে শ্রীলঙ্কা। ইনিংস সর্বোচ্চ ৬১ রান করেছেন কুশল মেন্ডিস। ৪৫ বলের ইনিংসে ৭ চার মেরেছেন। ৬০ ও ৫০ রান করেছেন পবন রত্নায়েকে ও লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। যাঁর মধ্যে লঙ্কান অধিনায়ক ২০ বলে ২ চার ও ৫ ছক্কায় করেন ৫০ রান। ওমানের জিতেন রামানাদি ৪ ওভারে ৪১ রানে নিয়েছেন ২ উইকেট।

২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে শ্রীলঙ্কা। আজ নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানে জয়ের কীর্তি গড়ল লঙ্কানরা। সর্বোচ্চ ১৭২ রানের জয় পেয়েছে শ্রীলঙ্কা ১৯ বছর আগে। জোহানেসবার্গে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার দেওয়া ২৬১ রানের লক্ষ্যে নেমে ৮৮ রানে গুটিয়ে গিয়েছিল কেনিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১২

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৩

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৪

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৫

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৬

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৭

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৮

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৯

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

২০
X