কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামার আগে সতীর্থদের যে বার্তা দিলেন বাবর

বাবর আজম ও রোহিত শর্মা। ছবি : সংগৃহীত
বাবর আজম ও রোহিত শর্মা। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে সবচেয়ে আলোচিত ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। রোববার বাংলাদেশ সময় সন্ধ্যায় মাঠে নামবে এশিয়ার দুই জায়ান্ট। ভারত-পাকিস্তান মহারণ দেখার জন্য উন্মুখ হয়ে রয়েছেন গোটা দুনিয়ার ক্রিকেটপ্রেমীরা।

এই ম্যাচের আগে সতীর্থদের পরামর্শ দিয়েছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম।ভারত-পাকিস্তান ম্যাচ মানেই থাকে ভিন্ন ধরনের উত্তেজনা। শুধু সমর্থক নয়, সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরাও এই লড়াইয়ে চোখ রাখেন। বাবর নিজেও অনেক বছর ধরে এই আবহের সঙ্গে পরিচিত।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে তিনি বলেন, পাকিস্তান-ভারত লড়াই সবসময়ই চরম উত্তেজনাপূর্ণ। সমর্থকরা তো বটেই, পুরো বিশ্ব এই ম্যাচে সম্পৃক্ত থাকে। তাই ম্যাচের আবহ অন্য উচ্চতায় চলে যায় এবং প্রত্যাশাও বৃদ্ধি পায়।

পাকিস্তানের অভিজ্ঞ এই ব্যাটার বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ সব সময়ই উত্তেজনায় ঠাঁসা থাকে। এই দুই দেশের ভক্তরা তো বটেই, সারা দুনিয়ায় এই ম্যাচের সঙ্গে সম্পৃক্ত থাকে। এই ম্যাচের আবহ অন্য উচ্চতায় চলে যায়; দর্শকদের প্রত্যাশাও থাকে অনেক বেশি।’

বাবর প্রথমবার ভারতের বিপক্ষে খেলেন ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে। সেই আসরের ফাইনালে ৪৬ রানের ইনিংস খেলেই পাকিস্তানকে শিরোপা এনে দেন তিনি। তবে আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিপক্ষে তার সাফল্য কেবল রানেই সীমাবদ্ধ নয়। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবরের নেতৃত্বে পাকিস্তান ভারতের বিরুদ্ধে দশ উইকেটে জয় অর্জন করে, যা বিশ্বকাপে ভারতের বিপক্ষে তাদের একমাত্র জয় হিসেবে রেকর্ডে রয়েছে।

বাবরের মতে, চাপ সামলে নিতে পারলেই এগিয়ে যাওয়া যায় এমন লড়াইয়ে৷ সতীর্থ তাই বার্তা দিয়েছেন চাপমুক্ত হয়ে ম্যাচে মনোযোগ দেয়ার জন্য।

বাবর বলেন, ‘আমি ভারতের বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি। সেসব ম্যাচ থেকেই শিখেছি যে, এই ম্যাচে যতটা সম্ভব চাপমুক্ত এবং শান্ত থাকা যায়। বাইরের কথায় কান না দিয়ে যত ম্যাচের দিকে মনোযোগ দেয়া যাবে ততই দলের জন্য ভালো।’

পরিসংখ্যান অনুযায়ী, বাবর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে পাঁচ ম্যাচে তার সংগ্রহ ১০৫ রান, গড় ২৬.২৫। তবে বাবর নিজে মনে করেন, সংখ্যার চেয়ে গুরুত্বপূর্ণ হলো মানসিক প্রস্তুতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১০

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১১

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১২

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৪

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৫

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৬

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৭

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৮

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৯

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

২০
X