মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের বাংলাদেশ সফর নিয়ে ইতিবাচক বিসিসিআই

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গত বছরের আগস্টে ৩ ওয়ানডে আর টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফর করার কথা থাকলেও রাজনৈতিক কারণে আসেনি ভারত। সেই দ্বিপাক্ষিক সিরিজটি পিছিয়ে এ বছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে টাইগারদের ভারতে না যাওয়ার সিদ্ধান্তে যা আবারও অনিশ্চয়তায় মুখে পড়েছে।

তবে বাংলাদেশে সাধারণ নির্বাচনের পর দুই প্রতিবেশি দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসতে ইতিবাচক বার্তাই দিচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সাম্প্রতিক সম্পর্কের টানাপোড়েনে অনিশ্চিয়তা তৈরি হলেও বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়েছেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজিব শুক্লা।

রোববার (১৫ ফেব্রুয়ারি) কলম্বোর রনগিরি প্রেমাদাসা স্টেডিয়ামে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচের মাঝেই পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ও আইসিসি চেয়ারম্যান জয় শাহর সঙ্গে আলোচনায় বসেছিলেন বিসিসিআই সহ সভাপতি রাজিব শুক্লা। সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি জানান, সম্ভাব্য সব পথ খুঁজে বাংলাদেশকে পুরো সন্তষ্ট করা হবে।

এ প্রসঙ্গে রাজিব শুক্লা আরও বলেন, ‘বাংলাদেশকে নিয়ে যে আলোচনা হয়েছে, আমরা তাদেরকে একটা বৈশ্বিক আসর আয়োজনের সুযোগ দিব যা আন্তর্জাতিক ইভেন্ট হবে। বাংলাদেশ আমাদের দোস্ত, মিত্র বন্ধু। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’

উল্লেখ্য, আইসিসি, পিসিবি ও বিসিসিআইয়ের ত্রিমুখী বৈঠকে ভবিষ্যতে আইসিসি ও এসিসি ইভেন্টগুলোতে যেন কোনো জটিলতা তৈরি না হয়, সে রূপরেখা নিয়ে আলোচনা হয় ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X