স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ থেকে বিদায়ের পর মুখ খুললেন অস্ট্রেলিয়ার কোচ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ক্রিকেট দুনিয়ার অন্যতম পরাশক্তি হিসেবেই পরিচিত অস্ট্রেলিয়া। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সেভাবে মেলে ধরতে পারছে না অজিরা। চলমান বিশ্বকাপ থেকে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার কাছে হেরে ইতোমধ্যেই বিদায় নিশ্চিত হয়ে গেছে মার্শ-ম্যাক্সওয়েলদের। ওমানের বিপক্ষে নিয়মরক্ষার শেষ ম্যাচে আজ (শুক্রবার) মাঠে নামবে তারা। তার আগেই অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে গুরুত্ব না দেওয়ার অভিযোগ উঠেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকদের অভিযোগ– অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে প্রাধান্য দেয়নি এবং তাদের কাছে সর্বশেষ ‘অ্যাশেজ’ সিরিজই বেশি গুরুত্বপূর্ণ ছিল। তবে বিদায় নিশ্চিত হওয়ার পরই এ বিষয়ে মুখ খুলেছেন দেশটির কোচ। সেই অভিযোগ প্রত্যাখ্যান করে এমন দাবিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। এক্ষেত্রে তিনি দায় দিয়েছেন দলে থাকা ক্রিকেটাররা দলগত পারফর্ম করতে না পারাকে। একইসঙ্গে দেশে ফিরে এই টুর্নামেন্টে নিজেদের ব্যর্থতার পর্যালোচনা করার কথাও জানিয়েছেন ম্যাকডোনাল্ড।

এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ান কোচ বলেন, ‘আমি মনে করি আমরা ২০২১ সালে একবার (টি-টোয়েন্টি বিশ্বকাপ) জিতেছিলাম এবং এরপর থেকে আমরা ফরম্যাটটিতে অতটা সফল নই। যদিও অস্ট্রেলিয়ান দলের ওপর প্রত্যাশা বেশি ছিল এবং এটি যৌক্তিকও। কিন্তু বসে বসে যদি বলা হয়– আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে অন্য ফরম্যাট বা সিরিজকে বেশি প্রাধান্য দিয়েছি, তাহলে সেটি সম্পূর্ণ মিথ্যা।’

ঠিকঠাক পারফর্ম করতে না পারলেও, বিশ্বকাপের স্কোয়াড ও ম্যাচ খেলা একাদশ যথেষ্ট ভারসাম্যপূর্ণ ছিল বলে মনে করেন ম্যাকডোনাল্ড, ‘আমার মতে যখন আপনি ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস এবং মিচেল মার্শ থাকা সত্ত্বেও, আমরা আমাদের বক্সে থাকা পুরো শক্তি কাজে লাগাইনি বলবেন– সেটি অন্যায়। আমি তাদের নাম নিয়েছি কারণ তারাও (সর্বশেষ অ্যাশেজে) টেস্ট খেলেছে। সুতরাং আপনি টেস্ট ক্রিকেট খেলবেন মানে প্রতিটি কন্ডিশনে নিজেকে সমন্বয় করার দক্ষতা আপনার আছে। এই কন্ডিশনেও নিজেদের কাজটা ঠিকঠাক করার মতো যথেষ্ট ভারসাম্য আছে এই দলে।’

এরপরই ক্রিকেটাররা পারফর্ম করতে না পারায় এমন ফল বলে উল্লেখ করেন অজি কোচ। পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়া খেলোয়াড়দের দলগত পারফরম্যান্সেরও অভাব দেখেন ম্যাকডোনাল্ড, ‘আমাদের অনেক খেলোয়াড় আছে যারা একসঙ্গে পারফর্ম করতে পারেনি। যা এই দলে কদাচিৎ ঘটে। এখানে থাকা ক্রিকেটাররা যথেষ্ট ভালো মানের বলে বিশ্বাস করি এবং আমরা বাইরে থাকা কাউকে মিস করছি ব্যাপারটা এমনও নয়। দেখতে হবে যারা আছে তাদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারছে কি না, সেটি না হওয়ায় আমরা হতাশ। আমরা বিষয়টি স্বীকার করি এবং এই সংক্রান্ত সমালোচনা ন্যায্য এবং যৌক্তিক।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X