স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০১ পিএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ওয়েস্ট ইন্ডিজকে মাটিতে নামিয়ে সেমিতে এক পা দক্ষিণ আফ্রিকার

ছবি :  সংগৃহীত
ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উড়তে থাকা ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। দারুণ এই জয়ের ফলে সেমিফাইনালেও এক পা দিয়ে ফেলেছে প্রোটিয়ারা। আজ রাতের ম্যাচে ভারতের কাছে জিম্বাবুয়ে হেরে গেলেই নিশ্চিত হবে প্রোটিয়াদের সেমিফাইনাল।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার প্রথমে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং চালিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনার ব্রেন্ডন কিং এবং শাই হোপের ওপেনিং জুটি থেকে এসেছে ২৯ রান। ৬ বলে ১৬ রান করে বিদায় নেন হোপ।

একই ওভারে ফিরেছেন শিমরন হেটমায়ারও। ৩ বলে ২ রান করে সাজঘরে ফিরে যান তিনি। কিং তাণ্ডব চালিয়ে গেছেন। তবে ইনিংস বেশি একটা লম্বা হয়নি। দলের ৪৩ রানের মাথাতে ১১ বলে ২১ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান ব্রেন্ডন কিং। পাওয়ারপ্লের মধ্যে আরও একটি উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২ বলে ২ রান করে বিদায় নিয়েছেন রোস্টন চেইজ। পাওয়ারপ্লের ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫২ রান তোলে ক্যারিবিয়ানরা।

পাওয়ারপ্লের পর যেন শনির দশা লাগে ইনিংসে। ক্রিজে থিতুই হতে পারছিলেন না ব্যাটাররা, টপাটপ উইকেট পড়েছে। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে তাসের ঘরে পরিণত হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ১০ বলে ১২ রান করে বিদায় নেন শেরফান রাদারফোর্ড। রভম্যান পাওয়েল ১১ বলে করেছেন ৯। ম্যাথু ফোর্ড ৯ বলে ১১ রান করে আউট। ৮৩ রানের মধ্যে হাওয়া ৭ উইকেট।

সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ঝড় তোলেন জেসন হোল্ডার এবং রোমারিও শেফার্ড। আগ্রাসী ব্যাটিংয়ে রান তুলেছেন দুজন। উইকেটের চারপাশে দারুণ সব শটে বের করেছেন একের পর এক বাউন্ডারি। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে দিশা ফিরে পায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে দলকে কক্ষপথে ফেরান হোল্ডার-শেফার্ড। একের পর এক চার-ছক্কায় দলের বোর্ডে উঠেছে রান।

নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৭৬ রানের পুঁজি দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। ৩১ বলে ৪৯ রান করে শেষ ওভারে রান আউট হয়েছেন হোল্ডার। ফিফটি হাঁকিয়ে শেফার্ড ৩৭ বলে ৫২ রান করে টিকে ছিলেন।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ উইকেট নিয়েছেন লুঙ্গি এনগিডি। ২টি করে উইকেট শিকার করেছেন করবিন বশ এবং কাগিসো রাবাদা।

জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকাকে ঝড়ো শুরু এনে দেন দুই ওপেনার কুইন্টন ডি কক এবং এইডেন মারক্রাম। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে এগিয়েছেন ডি কক এবং মারক্রাম। উইন্ডিজ বোলারদের তুলোধুনো করে তুলেছেন রান। দুজনের আগ্রাসী ব্যাটিংয়ের সুবাদে পাওয়ারপ্লের ফায়দা লুটেছে দক্ষিণ আফ্রিকা। ৬ ওভারে বিনা উইকেটে ৬৯ রান তোলে প্রোটিয়ারা।

পাওয়ারপ্লে শেষেও চলেছে ডি কক এবং মারক্রামের উইলোবাজি। ওপেনিং জুটিতে মাত্র ৪৮ বলে এসেছে ৯৫ রান। ফিফটির খুব কাছে গেলেও ফিফটি ছুঁতে পারেননি ডি কক। ২৪ বলে ৪৭ রান করে বিদায় নেন তিনি।

এরপর মারক্রামের সাথে যোগ দিয়েছেন রায়ান রিকেলটন। নেমেই ধুন্ধুমার ব্যাটিং শুরু করেছেন রিকেলটন। মারক্রাম তুলে নেন ফিফটি। ফিফটির পরেও চলেছে বেধড়ক পিটুনি। আগ্রাসী ব্যাটিংয়ে দলকে জয়ের খুব কাছে নিয়ে যান অধিনায়ক মারক্রাম।

রিকেলটন-মারক্রামের কৌশলী এবং কার্যকরী ব্যাটিংয়ে জয়ের পথে ছুটতে থাকে দক্ষিণ আফ্রিকা। জয় পেতে অতটা বেগ পেতে হয়নি তাদেরকে। ২৩ বল হাতে রেখে ৯ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা। ৪৬ বলে ৮২ রান করে টিকে ছিলেন মারক্রাম। রিকেলটন অপরাজিত ছিলেন ২৮ বলে ৪৫ রান করে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১ উইকেট নেন রোস্টন চেইজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

১০

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

১১

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

১২

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

১৩

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

১৪

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

১৫

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

১৬

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

১৭

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

১৮

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

১৯

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

২০
X