স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

হোল্ডার-শেফার্ডের ঝড়, শুরুর ধাক্কা সামলিয়ে উইন্ডিজের বড় সংগ্রহ

ছবি : ক্রিকইনফো
ছবি : ক্রিকইনফো

টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ আটের গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ১৭৬ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৮৩ রানের মাথাতে ৭ উইকেট হারিয়ে ফেলা ওয়েস্ট ইন্ডিজকে পথ দেখিয়েছেন রোমারিও শেফার্ড এবং জেসন হোল্ডার। দুজনের ব্যাটে ভর করে লড়াকু পুঁজি পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে আগে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং চালিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনার ব্রেন্ডন কিং এবং শাই হোপের ওপেনিং জুটি থেকে এসেছে ২৯ রান। ৬ বলে ১৬ রান করে বিদায় নেন হোপ।

একই ওভারে ফিরেছেন শিমরন হেটমায়ারও। ৩ বলে ২ রান করে সাজঘরে ফিরে যান তিনি। কিং তাণ্ডব চালিয়ে গেছেন। তবে ইনিংস বেশি একটা লম্বা হয়নি। দলের ৪৩ রানের মাথাতে ১১ বলে ২১ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান ব্রেন্ডন কিং। পাওয়ারপ্লের মধ্যে আরও একটি উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২ বলে ২ রান করে বিদায় নিয়েছেন রোস্টন চেইজ। পাওয়ারপ্লের ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫২ রান তোলে ক্যারিবিয়ানরা।

পাওয়ারপ্লের পর যেন শনির দশা লাগে ইনিংসে। ক্রিজে থিতুই হতে পারছিলেন না ব্যাটাররা, টপাটপ উইকেট পড়েছে। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে তাসের ঘরে পরিণত হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ১০ বলে ১২ রান করে বিদায় নেন শেরফান রাদারফোর্ড। রভম্যান পাওয়েল ১১ বলে করেছেন ৯। ম্যাথু ফোর্ড ৯ বলে ১১ রান করে আউট। ৮৩ রানের মধ্যে হাওয়া ৭ উইকেট।

সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ঝড় তোলেন জেসন হোল্ডার এবং রোমারিও শেফার্ড। আগ্রাসী ব্যাটিংয়ে রান তুলেছেন দুজন। উইকেটের চারপাশে দারুণ সব শটে বের করেছেন একের পর এক বাউন্ডারি। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে দিশা ফিরে পায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে দলকে কক্ষপথে ফেরান হোল্ডার-শেফার্ড। একের পর এক চার-ছক্কায় দলের বোর্ডে উঠেছে রান।

নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৭৬ রানের পুঁজি দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। ৩১ বলে ৪৯ রান করে শেষ ওভারে রান আউট হয়েছেন হোল্ডার। ফিফটি হাঁকিয়ে শেফার্ড ৩৭ বলে ৫২ রান করে টিকে ছিলেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ উইকেট নিয়েছেন লুঙ্গি এনগিডি। ২টি করে উইকেট শিকার করেছেন করবিন বশ এবং কাগিসো রাবাদা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১০

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১১

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১২

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৩

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৪

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৫

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৬

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৭

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৮

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১৯

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

২০
X