স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

‘যেকোনো ফরম্যাটেই একাদশে থাকার যোগ্য সাকিব’

ছবি :  সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের ক্রিকেটে আলোচনার কেন্দ্রে সাকিব আল হাসান। রাজনৈতিক জটিলতায় গত দেড় বছর দেশের জার্সি গায়ে না জড়ানো সাকিবকে হঠাৎ করেই দলে চাইতে শুরু করেছে বিসিবি। বিসিবি পরিচালক শানিয়ান তানিম রাখঢাক না রেখেই এবার জানালেন, সাকিব দেশের ক্রিকেটের যেকোনো ফরম্যাটের একাদশে থাকার যোগ্য।

আজ (২৮ ফেব্রুয়ারি) বগুড়ায় গণমাধ্যমকে শানিয়ান বলেন, ‘সাকিব এখনও বাংলাদেশ দলের প্রথম একাদশে থাকার যোগ্যতা রাখে। আমাদের ৩ ফরম্যাটের যে অধিনায়ক....মিরাজ, লিটন এবং শান্তকে জিজ্ঞেস করুন...ওদের যদি চয়েস দেয়া হয়, ওরা প্রথম একাদশে সাকিবকে রাখবে। এটা আমার ব্যক্তিগত মতামত, বোর্ড পরিচালক হিসেবে কিছু নয়।’

এসময় তিনি আরও বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি চাই সাকিব দেশে আসুক এবং দেশের প্রতিনিধিত্ব করুক। তার রাজনৈতিক এজেন্ডা কী বা তার ব্যবসায়িক জটিলতা কী, সেটা তার বিষয়। সে নিজের মতো মোকাবিলা করবে। তবে ক্রিকেটার হিসেবে সে প্রথম একাদশে থাকার যোগ্য।’

সাকিবকে দলে ফেরানোর বিষয়ে বিসিবিও ইতোমধ্যে সদিচ্ছা দেখিয়েছে। বিসিবির পক্ষ থেকে তার আইনী জটিলতার বিষয়গুলোতেও সহায়তার আশ্বাস দেয়া হয়েছে। তবে নতুন ও যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন, মামলার বিষয়গুলো দেশে এসেই মোকাবিলা করতে হবে সাকিবকে। যেহেতু কয়েকটি মামলার আসামী সাকিব, সেগুলো মোকাবিলাও হতে পারে বেশ সময়সাপেক্ষ ব্যাপার। তাই এভাবে আবার দলে ফেরার সম্ভাবনা কতটুকু সাকিবের, সেই প্রশ্ন থেকেই যায়।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেপ্তার 

মেয়েটিকে রক্ষা করুন, সাংসদকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১০

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১১

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১২

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১৩

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১৪

শোকেরও ছুটি নেই

১৫

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১৬

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৭

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৮

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৯

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

২০
X