স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ সফরের আগেই পাকিস্তান দলে চমক!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আর কয়েকদিন পরই বাংলাদেশে আসছে পাকিস্তান। বাংলাদেশ সফরের আগেই বড় চমক দিতে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। হ্যাঁ, পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ হতে যাচ্ছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ ও সামা টিভি।

জিও নিউজ জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। বাংলাদেশের মাটিতে আগামী মে মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান দল। জিও নিউজের ধারণা, এই সিরিজ দিয়ে পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ হিসেবে যাত্রা শুরু করতে পারেন সরফরাজ। সামা টিভি জানিয়েছে, লাল বলে দলের শক্তি বাড়াতে সরফরাজকে প্রধান কোচের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত কয়েক মাস ধরে পাকিস্তানের টেস্ট প্রধান কোচের পদটি শূন্য পড়ে আছে। আজহার মেহমুদ গত বছর অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজে অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পালন করলেও পরবর্তীতে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তার মেয়াদ শেষ হয়।

অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নেওয়ার আগে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার মেহমুদ ২০২৪ সালের এপ্রিলে সব সংস্করণে সহকারী কোচ হিসেবে নিয়োগ পান। তখন তিনি সাদা বল ও লাল বল—দুই সংস্করণের দল নিয়েই কাজ করেন। টেস্ট দলের দায়িত্বে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করেন মেহমুদ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আগামী মে মাসে বাংলাদেশে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান দল। প্রথম টেস্ট শুরু হবে ৮ মে, দ্বিতীয় টেস্ট ১৬ মে। তার আগে মার্চে ঢাকায় খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

এদিকে, হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন পাকিস্তানের ব্যাটসম্যান ফখর জামান। জিও নিউজ জানিয়েছে, চলতি মার্চ মাসে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ফখরকে নাও পেতে পারে পাকিস্তান। দলীয় সূত্রের বরাত দিয়ে পাকিস্তান অবজারভার জানিয়েছে, চোটের কারণে এই সিরিজ থেকে ছিটকে পড়েছেন ফখর। বিসিবির ঘোষণা করা সূচি অনুযায়ী, ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে পাকিস্তান ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১, ১৩ ও ১৫ মার্চ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১০

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১১

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১২

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৩

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৪

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৫

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৬

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৭

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৮

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৯

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

২০
X