স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৫:০৮ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বড় চমকে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানের ক্রিকেটে বড় চমক। ব্যাপক রদবদল এনেই আজ বুধবার বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যথারীতি দলে অধিনায়ক হিসেবে আছেন শাহীন শাহ আফ্রিদি। মোহাম্মদ রিজওয়ান থাকলেও দলে জায়গা হয়নি তারকা ব্যাটার বাবর আজমের। নেই সাইম আইয়ুবও।

১৫ সদস্যের স্কোয়াডে ওয়ানডে অভিষেকের অপেক্ষায় আছেন ৬ জন ক্রিকেটার। তারা হলেন, সাহিবজাদা ফারহান, আবদুল সামাদ, মাজ সাদাকাত, মোহাম্মদ গাজী গরি, সাদ মাসুদ, শ্যামল হুসাইন। এর মধ্যে ফারহান সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফর্মের তুঙ্গে ছিলেন। ৩৮৩ রান করে এবারের বিশ্বকাপ তো বটেই, টি-টোয়েন্টি বিশ্বকাপের যেকোনো আসরেই সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তিনি। এছাড়া একই আসরে প্রথম ব্যাটার হিসেবে হাঁকিয়েছেন দুই সেঞ্চুরি।

বাকিদের মধ্যে আবদুল সামাদ, মাজ সাদাকাত, সাদ মাসুদ এবং শ্যামল হুসাইন পাকিস্তান শাহীনসের স্কোয়াডে ছিলেন।আগামী ৮ মার্চ ঢাকায় পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল। ১১, ১৩ এবং ১৫ মার্চ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড :

শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসাইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজী গরি (উইকেটরক্ষক), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আঘা এবং শ্যামল হুসাইন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১০

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১১

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১৭

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৮

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

২০
X