স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে সুখবর মিলল স্যামি-হেটমায়ারদের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট থেকে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ। তবে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও দেশে ফেরা হচ্ছিল না ক্যারিবীয়দের। অবশেষে সুখবর মিলল স্যামি-হেটমায়ারদের।

মূলত মধ্যপ্রাচ্যে বিদ্যমান অস্হিরতার প্রভাবেই ভারতে আটকা পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। গত রোববার ভারতে কাছে হেরে বিদায়ের পর থেকেই কলকাতায় অবস্থান করে দলটির ক্রিকেটাররা। এ নিয়ে কয়েক দিন অপেক্ষার পর বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেশের ফেরার আকুতি জানান ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি।

এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমি শুধু বাড়ি যেতে চাই।’ এর কিছুক্ষণ পরই আরেকটি পোস্টে আইসিসির কাছ থেকে কোন ঘোষণার আশা চেয়ে স্যামি লেখেন, ‘অন্তত একটা আপডেট দিন, কিছু একটা বলুন। আজ, কাল নাকি আগামী সপ্তাহে? পাঁচ দিন হয়ে গেল!’

অবশ্য বৃহস্পতিবার সন্ধ্যায় স্যামির কণ্ঠেই শোনা গেল স্বস্তির সুর। আইসিসি বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করার পর তিনি এক্সে লিখেছেন, ‘আপডেট পেয়েছি। ওয়েস্ট ইন্ডিজ দল এটাই চেয়েছিল।’

আইসিসির সূত্র, ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে নিশ্চিত করেছে, কলকাতা থেকে চার্টার্ড ফ্লাইটে লন্ডন নেওয়া হবে ক্রিকেটারদের, সেখান থেকে তারা নিজ নিজ গন্তব্যে ফিরবেন। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে শুক্রবার সকালেই রওনা দিতে পারেন ওয়েস্ট ইন্ডিয়ানরা।

শুধু ওয়েস্ট ইন্ডিজ নয়, একই সমস্যায় পড়েছিল জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা দলও। জিম্বাবুয়ে ক্রিকেট দল অবশ্য ইতিমধ্যে ছোট ছোট দলে ভাগ হয়ে ভারত ছাড়া শুরু করেছে। অন্যদিকে গত বুধবার নিউজিল্যান্ডের কাছে সেমিফাইনালে হেরে বিদায় নেওয়া দক্ষিণ আফ্রিকাও তাদের মতো ছোট ছোট দলে ভারত ছাড়তে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১০

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১১

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১২

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১৫

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১৬

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৭

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৯

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

২০
X