স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ১১:২৮ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ইংলিশদের হৃদয় ভেঙ্গে চুরমার করে আবারও ফাইনালে ভারত

ছবি : ক্রিকইনফো
ছবি : ক্রিকইনফো

পাহাড়সম রানের টার্গেটে ব্যাট করতে নেমে সমানতালে খেলে গেল ইংল্যান্ড। চার-ছক্কার ফুলঝুরিতে সেঞ্চুরিয়ান জ্যাকব বেথেল একাই টানলেন দলকে। কিন্তু ভারতের দেওয়া টার্গেটটা আর টপকানো সম্ভব হয়নি। ফলে ৭ রানে জিতে যায় ভারত। সেইসঙ্গে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করল বিশ্বকাপের আয়োজকরা।

শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ২৫৩ রান করে ভারত। জবাবে ইংল্যান্ড করে ২৪৬ রান। রান তাড়া করতে নেমে শুরুটাই ভালো হয়নি ইংল্যান্ডের। দ্বিতীয় ওভারের প্রথম বলেই সাজঘরের পথ ধরেন ওপেনার ফিল সল্ট। হার্দিক পান্ডিয়া করা বলে অক্ষর প্যাটেলের হাতে ক্যাচ তুলে দেন তিনি। আউট হওয়ার আগে করেন ৫ রান। আর দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নেমে দলনেতা হ্যারি ব্রুক ফেরেন ৬ বলে ৭ রান।

পাওয়ার প্লেতে আরও একটি উইকেট হারায় ইংল্যান্ড। বরুণ চক্রবর্তীর করা বলে বোল্ড আউট হওয়ার আগে ১৭ বলে ২৫ রান করেন তিনি। ৩ উইকেট হারালেও রানের খাতা ঠিকই সচল রাখে ইংলিশরা। ৬ ওভারে আসে ৬৮ রান।

এরপর ব্যাট হাতে তাণ্ডব চালাতে থাকেন জ্যাকব বেথেল। তাকে সঙ্গ দেন টম ব্যান্টন ও উইল জ্যাকস। বেথেলকে রেখে সাজঘরে ফেরেন দুজনই। ৫ বলে ১৭ রান করেন টম ব্যান্টন। আর ২০ বলে ৩৫ রান করেন জ্যাকস। ১৪ বলে ১৮ রান করেন স্যাম কারান।

এদিকে আপনতালে খেলতে থাকেন বেথেল। মাত্র ১৯ বলে অর্ধশতক তুলে নেন তিনি। এখানেই থেমে যাননি তিনি। তুলে নেন সেঞ্চুরিও। শেষ পর্যন্ত ১০৫ রানে থামেন তিনি। মাত্র ৪৮ বলে খেলা তার এই ইনিংসটি সাতটি চার ও আটটি ছয়ে সাজানো।

ভারতের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন হার্দিক পান্ডিয়া। আর একটি করে উইকেট নেন চারজন বোলার।

এর আগে ওয়াংখেড়েতে টস হেরে ব্যাট করতে নামে ভারত। সুবিধা করতে পারেননি ওপেনার অভিষেক শর্মা। মাত্র ৯ রান করে আউট হন তিনি। শুরুতেই উইকেট হারালেও দলকে চাপে পড়তে দেননি স্যাঞ্জু স্যামসন ও ইশান কিষাণ। দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৯৭ রান। মাত্র ১৮ বলে ৩৯ রান করে সাজঘরে ফেরেন ইশান।

এদিকে ফিফটি তুলে নেন স্যামসন। সেঞ্চুরির পথেই ছিলেন ডানহাতি ব্যাটার। কিন্তু সেঞ্চুরির আক্ষেপটা থেকে যায় তার। উইল জ্যাকসের করা বলে ফিল সল্টের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে ৮৯ রান করেন তিনি। মাত্র ৪২ বলে খেলা তার এই ইনিংসটি আটটি চার এবং সাতটি ছয়ে সাজানো।

দ্রুত রান তোলার জন্য শিবম দুবেকে চার নম্বরে ব্যাট করার জন্য পাঠানো হয়। আস্থার প্রতিদান দেন তিনি। মাত্র ২৫ বলে একটি চার ও চারটি ছয়ের সাহায্যে করেন ৪৩ রান। তবে সুবিধা করতে পারেননি দলনেতা সূর্যকুমার যাদব। ৬ বলে ১১ রান করেন তিনি। শেষদিকে ব্যাট হাতে ক্রিজে ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মা। হার্দিক ১২ বলে ২৭ ও তিলক ৭ বলে ২১ রান করেন। এছাড়া অক্ষর প্যাটেল ২ ও বরুণ চক্রবর্তী শূন্যরানে অপরাজিত থাকেন।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন উইল জ্যাকস ও আদিল রশিদ। জোফরা আর্চার পেয়েছেন একটি করে উইকেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

২০২৬ বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

১১

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

১২

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

১৩

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১৪

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১৫

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১৬

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১৭

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৮

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৯

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

২০
X