স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০৫:০১ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

সাক্ষীর লাফালাফি, ধোনি বললেন বসে পড়ো কিছুই হয়নি

সস্ত্রীক ধোনি এবং রোহিত। ছবি : সংগৃহীত
সস্ত্রীক ধোনি এবং রোহিত। ছবি : সংগৃহীত

ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি জানিয়েছিলেন, তার ক্রিকেট জ্ঞানকে মোটেই তোয়াক্কা করেন না সাক্ষী। বরং ধোনিপত্নী মনে করেন, ক্রিকেটের খুঁটিনাটি তিনি বেশ বোঝেন। যদিও বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ দেখতে গিয়ে ভুল করে ফেললেন সাক্ষী। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল দেখতে সস্ত্রীক হাজির হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ম্যাচের সময় বারবার ক্যামেরায় ধরা পড়ছিল ভারতকে জোড়া বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়কের মুখ। তার মধ্যেই দেখা গেল এক মজার দৃশ্য। ইংল্যান্ডের উইকেট পড়ে গিয়েছে ভেবে আনন্দে লাফিয়ে ওঠেন ধোনিপত্নী সাক্ষী, কিন্তু ইংলিশ ব্যাটার আসলে আউট ছিলেন না। স্ত্রী ভুলবশত উদযাপনে মেতে উঠেন, ধোনির মুখে চওড়া হাসি। এরপর মুহুর্তেই সেই ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল।

ঘটনাটা ঘটে ইংল্যান্ডের ইনিংসের ১৮তম ওভারে। তখন বল করতে আসেন জাশপ্রীত বুমরাহ। তখন ক্রিজে ছিলেন শতরান হাঁকানো জেকব বেথেল। কিন্তু স্ট্রাইকে ছিলেন ইংলিশ অলরাউন্ডার স্যাম কুরান। ওভারের প্রথম বলে বুমরাহর ডেলিভারি সোজাসুজি মারতে যান তিনি। সেটাকে ক্যাচ ধরার চেষ্ট করেন ভারতীয় পেসার, কিন্তু তার আগেই মাঠে পড়ে গিয়েছিল বল। গ্যালারিতে থাকা সাক্ষী ক্যাচ হয়েছে ভেবে লাফাতে শুরু করেন। সেই মুহূর্তের ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল।

উচ্ছ্বাসে লাফিয়ে ওঠা সাক্ষীকে শান্ত করতে চেষ্টা করেন ধোনি। তখন তিনি বলেন, ‘আরে আপাতত বসে পড়ো, কিছুই হয়নি।’ সেসময়ে ধোনিদের আশেপাশে ছিলেন বেশ কয়েকজন তারকা। সাক্ষীর কাণ্ড দেখে হেসে ফেলেন সকলেই।

বৃহস্পতিবার ওয়াংখেড়ের গ্যালারি যেন সেলিব্রেটিদের গ্যালারিতে পরিণত হয়েছিল। রণবীর-আলিয়া, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, রজিত কাপুর-সহ বিটাউনের অনেকেই হাজির ছিলেন ম্যাচ উপভোগ করতে। এছাড়াও আইসিসি চেয়ারম্যান জয় শাহ ছিলেন সপরিবারে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, রোহিত শর্মা এবং বিসিসিআইয়ের অন্যান্য কর্তারাও ছিলেন মাঠে। ছিল মুকেশ আম্বানির গোটা পরিবার। তবে সেলিব্রেটিদের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়ে নিয়েছে ধোনিপত্নীর উচ্ছ্বাসের ভিডিওটাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১০

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১১

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১২

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৩

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৫

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৬

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৭

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১৮

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৯

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

২০
X