স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০১:২৪ পিএম
আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

দুই ফাইনাল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ, নিউজিল্যান্ডকে হারাতে পারেনি ভারত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জানুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগমুহূর্তে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল ভারত ও নিউজিল্যান্ড। যেখানে স্বাগতিক সূর্যকুমার যাদবের দল ৪-১ ব্যবধানে সিরিজ জেতে। সেই চেনা প্রতিপক্ষই এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হওয়ার অপেক্ষায়। তবে দ্বিপাক্ষিক সিরিজে আধিপত্য দেখানো ভারতের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে পরিসংখ্যান। কারণ, তারা কখনোই কিউইদের টি-টোয়েন্টি বিশ্বকাপে হারাতে পারেনি।

কেবল তাই নয়, এখন পর্যন্ত কেবল দুটি আইসিসি ইভেন্টের ফাইনালে জিতেছে নিউজিল্যান্ড। ২০০০ সালে নকআউট ট্রফি (বর্তমানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি) এবং ২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জয় পায় কিউইরা, দু’বারই তাদের প্রতিপক্ষ ছিল ভারত। অর্থাৎ, এখন পর্যন্ত ফাইনালে ভারতের বিপক্ষে ভাগ্যটা নিউজিল্যান্ডের পাশে থেকেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল দুটির তিনটি ম্যাচ, যেখানে বরাবরই শেষ হাসি হেসেছে নিউজিল্যান্ড।

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ (জোহানেসবার্গে ১০ রানে জয়)

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসর বসেছিল দক্ষিণ আফ্রিকার মাটিতে। যেখানে ভারতের বিপক্ষে ব্রেন্ডন ম্যাককালামের নেতৃত্বাধীন কিউইরা প্রথমবারের দেখায় ১০ রানে জিতেছে। আগে ব্যাট করতে নেমে তারা ১৯০ রানের বড় সংগ্রহ গড়ে। ড্যানিয়েল ভেট্টরির ঘূর্ণিতে ম্যাচের মোমেন্টাম বদলে যাওয়ার আগে লক্ষ্য তাড়ায় ঠিকভাবেই আগাচ্ছিল ভারত। তবে ২০ রানে ৪ উইকেট নিয়ে কিউই স্পিনার প্রতিপক্ষ শিবিরকে এলোমেলো করে দেন।

গৌতম গম্ভীর ও রবিন উথাপ্পার পর ইরফান পাঠান ও দীনেশ কার্তিককে ফিরিয়ে ম্যাচটির মোড় ঘুরিয়ে দেন ভেট্টরি। গ্রুপপর্বে কেবল সেই ম্যাচটিই হেরেছে ভারত। যদিও মহেন্দ্র সিং ধোনির দল ফাইনালে পাকিস্তানকে ৫ রানে হারিয়ে উদ্বোধনী বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে।

২০১৬ বিশ্বকাপ (নাগপুরে কিউই স্পিনারদের আধিপত্য)

সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ডের দ্বিতীয়বার দেখা হয় ২০১৬ আসরে সুপার টেন রাউন্ডে। যেখানে ভারত স্বাগতিক হিসেবে খেলতে নামে। তাদের দাপুটে বোলিংয়ে মাত্র ১২৬ রানেই গুটিয়ে যায় কিউইরা। কিন্তু লক্ষ্য তাড়ায় নেমে আরও বড় ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। মিচেল স্যান্টনার (৪), ইশ সোধি (৩) ও নাথান ম্যাককালামের (২) স্পিনের তোপে তারা মাত্র ৭৯ রানে অলআউট। ৪৭ রানে পরাজিত ভারত শেষ পর্যন্ত বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে। যেখানে তাদের হারায় ওয়েস্ট ইন্ডিজ।

২০২১ বিশ্বকাপ (আবারও কিউই বোলিংয়ে কুপোকাত)

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ নিউজিল্যান্ডের সঙ্গে সাক্ষাৎ হয়েছে ভারতের। সুপার টোয়েলভের ম্যাচে ভারত আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে মাত্র ১১০ রান তুলতে পারে। কিউইদের পক্ষে ট্রেন্ট বোল্ট ৩, সোধি ২ ও টিম সাউদি ১ উইকেট শিকার করেছেন। পরবর্তীতে খুব সহজেই ম্যাচটি জিতে নেয় কেইন উইলিয়ামসনের দল। ১৪.৩ ওভারে ৮ ‍উইকেট হাতে রেখেই তারা গন্তব্যে পৌঁছে যায়। আইসিসি ইভেন্টে ভারত-নিউজিল্যান্ড ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও মুখোমুখি হয়েছিল। তবে ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টে জিতেছে রোহিত শর্মার দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিশাপ মুছতে সেই সুখস্মৃতিই ফেরাতে চাইবে সূর্যকুমার-বুমরাহ–রা। আগামীকাল (রোববার) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় দশম আসরের ফাইনালে লড়বে ভারত-নিউজিল্যান্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

ব্রাজিল–মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

কে এই ধীরাজ শেঠ?

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১০

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

১১

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১২

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১৩

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

১৪

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

১৫

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

১৬

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

১৭

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

১৮

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

১৯

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

২০
X