স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

২৫৪ বছরে যা কেউ পারেনি এবার তাই করে দেখালেন এই বোলার

ব্রেট র‌্যান্ডেল। ছবি : এক্স
ব্রেট র‌্যান্ডেল। ছবি : এক্স

অবিস্বরণীয় কীর্তি গড়লেন নিউজিল্যান্ডের অখ্যাত ঘরোয়া বোলার ব্রেট র‌্যান্ডেল। ২৫৪ বছরের প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা পাঁচ বলে ৫ উইকেট নেওয়ার বিস্ময়কর নজির গড়লেন তিনি। নেপিয়ারের ম্যাকলিন পার্কে প্লাঙ্কেট শিল্ডের চারদিনের ম্যাচের দ্বিতীয় দিনে নর্দার্ন ডিস্ট্রিক্টসের বিপক্ষে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে এই রেকর্ড গড়েন ডানহাতি ফাস্ট বোলার।

অ্যাসোসিয়েশন অব ক্রিকেট স্ট্যাটিস্টিশিয়ান্স অ্যান্ড হিস্ট্রিয়ান্স-এর রেকর্ড অনুসারে, ১৭৭২ সালে প্রথম স্বীকৃত প্রথম শ্রেণির ম্যাচ শুরু হওয়ার পর এমন কীর্তি এর আগে কখনো হয়নি। আয়ারল্যান্ডের আন্তর্জাতিক বোলার কুর্টিস ক্যাম্ফার গত বছর ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচে পাঁচ বলে পাঁচ উইকেট নেন। পেশাদার ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়েন তিনি।

র‌্যান্ডেলের ডানহাতি সিমারে প্রতিপক্ষের টপ অর্ডার গুঁড়িয়ে গেছে। ৩০ বছর বয়সী বোলার তার দ্বিতীয় ওভারের শেষ বলে হেনরি কুপারকে বোল্ড করেন। তারপর নিউজিল্যান্ডের সাবেক টেস্ট ব্যাটার জিত রাভালকে ফিরিয়ে তৃতীয় ওভার শুরু করেন। পরের তিন বলেও উইকেট নেন। অলরাউন্ডার ক্রিস্টিয়ান ক্লার্ককে বোল্ড করে বিশ্ব রেকর্ড গড়েন র‌্যান্ডেল।

এখানেই শেষ নয়। র‌্যান্ডেল তার পরের ওভারে আরও দুটি উইকেট নিয়ে নর্দার্নকে ৮২ রানে অলআউট করেন। সেন্ট্রাল আগে ব্যাট করে ৩৭৩ রান তুলেছিল। র‌্যান্ডেলের বোলিং ফিগার ছিল ২৫ রানে ৭ উইকেট, ৯ বছরে ৩৮ প্রথম শ্রেণির ক্যারিয়ারে তার সেরা বোলিং।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজে যেতে পারবেন না যারা, জানাল ধর্ম মন্ত্রণালয়

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

মাদক মামলায় তৃতীয় লিঙ্গের একজনের কারাদণ্ড

চট্টগ্রামে ‘হানি ট্র্যাপ’ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এসডিএফের অভিযোগ

বিশ্ব ম্যানগ্রোভ দিবস / লবণাক্ততা, মাইক্রোপ্লাস্টিক দূষণ ও শিল্পায়নে ‘ধুঁকছে’ সুন্দরবন

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৫ হাজার

একরামুল হত্যা / শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

বঙ্গভবন ছাড়লেন বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

ইরানের ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্রেই কুপোকাত যুক্তরাষ্ট্র

১০

ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা চালু

১১

জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন বিউটি বেগমের

১২

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

১৩

কাতারে সমুদ্রপথে নৌযান চলাচল পুরোপুরি স্বাভাবিক ঘোষণা

১৪

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে বরখাস্তের আদেশ প্রত্যাহার

১৫

গাজার যুদ্ধের আরেক শিকার অপরিণত নবজাতকেরা

১৬

কাজ করে কুল পাচ্ছেন না জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘৩ ঘণ্টা’

১৭

রাষ্ট্রের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতার মধ্যে ভারসাম্যের আহ্বান আনসারের

১৮

মেসিহীন মায়ামির জয়, অভিষেকেই নজর কাড়লেন কাসেমিরো

১৯

অসম্পূর্ণ কাজ শতভাগ দেখিয়ে চূড়ান্ত বিল উত্তোলন

২০
X