স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ফাইনালের টিকিট যেন সোনার হরিণ! হোটেল ভাড়াও আকাশচুম্বি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে লড়বে এই দুই দল। ফাইনালের আগে রোমাঞ্চের পারদ উঠেছে চরমে। মাঠের খেলার বাইরে টিকিট বিক্রি ও হোটেল ভাড়া বাড়ছে লাফিয়ে।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দর্শক ধারণক্ষমতা ১ লাখ। ফাইনাল ম্যাচটি মাঠে বসে দেখতে আগ্রহী বেশিরভাগ মানুষ। ফলে টিকিট যেন এখন সোনার হরিণ। সেইসঙ্গে হোটেল ভাড়াও রীতিমতো আকাশচুম্বী। এই সুযোগ কাজে লাগাচ্ছে কালোবাজারিরা। টিকিটের নির্ধারিত মূল্যের চেয়ে ১৫ গুণ বেশি দামে দর্শকরা কিনছেন টিকিট।

জানা যায়, টিকিট পুনরায় বিক্রির জন্য নির্দিষ্ট কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে। এ প্রসঙ্গে এই চক্রের এক সদস্য বলেন, ‘সিরিয়াস হলেই কেবল আপনাকে সেখানে যুক্ত করা হবে। আর অগ্রিম অর্থ দিতে হয় যাতে ক্রেতারা সিদ্ধান্ত বদলাতে না পারে।’

আহমেদাবাদে চড়া মূল্যে টিকিট বিক্রির অভিযোগে একজন আটক করেছে পুলিশ। এর আগে ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল ভারত। সেবারও আহমেদাবাদের এই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হয়েছিল ফাইনাল। তখন একইরকম অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন অনেকেই।

দিল্লীর একজন বাসিন্দা জানিয়েছেন, ‘এমন পরিস্থিতি আমাদের জন্য নতুন নয়। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও অত্যাধিক মূল্যে টিকিট কিনতে হয়েছিল আমাদের।’

টিকেটের এমন উচ্চমূল্য সাধারণ সমর্থকদের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছে। কারণে এত দাম দিয়ে টিকিট কিনতে পারছেন না তারা। পাশাপাশি থাকছে প্রতারণার ফাঁদে পড়ার ঝুঁকি। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন (জিসিএ) জানায়, স্টেডিয়ামের বাইরে কী ঘটছে তাদের কোনো ধারণা নেই। জিসিএ এর সচিব আনিল প্যাটেল বলেন, ‘টিকিট বুকিং হয় কেবল বুকমাইশো অ্যাপের মাধ্যমে। ক্রিকেট অ্যাসোসিয়েশন কোনো ফিজিক্যাল টিকেট বিক্রি করে না।’

শুধু টিকিটই নয়, আহমেদাবাদে হোটেল ভাড়া বেড়েছে ১০ গুণ পর্যন্ত। উচ্চমূল্যের হলেও স্টেডিয়ামের কাছের হোটেলগুলো পরিপূর্ণ হয়ে গেছে। মুম্বাই-আহমেদাবাদ হাইওয়ে এবং গান্ধীনগরের সাধারণ হোটেলগুলোর ভাড়া যেখানে সাধারণত ৪ হাজার রুপি থাকে, সেগুলো এখন ৪০ হাজার রুপি ভাড়া চাইছে। এ প্রসঙ্গে এক হোটেল মালিক বলেন, ‘এটাই আমাদের লাভ করার সেরা সময়। কারণ অনেক মানুষ ম্যাচটি দেখতে এখানে আসছে।’ আরেকজন হোটেল মালিকের মতে, ভারত ফাইনালে জায়গা পাওয়ার কারণেই টিকিটের মূল্য বহুগুন বেড়ে গেছে। অন্যতায়, মানুষের এত ভিড় হতো না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১০

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

১১

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

১২

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

১৪

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

১৫

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

১৬

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১৭

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১৮

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১৯

চরিত্র হনন: এক নীরব ঘাতক

২০
X