স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ নিয়ে এনএসসিতে তামিম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের নির্বাচনে অনিয়মের দাবি করে এবার জাতীয় ক্রীড়া পরিষদ বা এনএসসির দ্বারস্থ হলেন তামিম ইকবালসহ ক্লাব ক্রিকেটের কর্তাব্যক্তিরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বশেষ নির্বাচন বয়কট করা ক্লাব কর্মকর্তাদের নিয়ে রবিবার এনএসসিতে আসেন তামিম।

বিসিবি নির্বাচনে স্বচ্ছতা ছিল না দাবি করে দীর্ঘদিন ধরেই বর্তমান বোর্ডকে অবৈধ আখ্যা দিয়ে আসছেন তামিমরা। কাউন্সিলরশিপ নিয়ে বিতর্ক থেকেই মূলত এর শুরু। ঢাকার ক্লাব সিলেকশন ও পোস্টাল ব্যালট নিয়েও তৈরি হয় অসন্তোষ। একপর্যায়ে তামিমসহ বড় একটি অংশ নির্বাচন বয়কট করেন।

বিসিবি নির্বাচনে অংশ নিয়ে বোর্ড পরিচালক হয়ে দেশের ক্রিকেটের উন্নয়নে কাজ করার ইচ্ছার কথা জানিয়েছিলেন তামিম ইকবাল। গড়তে চেয়েছিলেন এক্সিলেন্স সেন্টারও, যার পরিকল্পনাও তার করা আছে বলে জানিয়েছেন নানা গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে। যেরকম এক্সিলেন্স সেন্টার আছে ভারতের বেঙ্গালুরুতে। এছাড়া দেশের স্কুল ক্রিকেটকে আবারও জাগিয়ে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন তামিম। বোর্ডের টাকা ব্যাংকে ফেলে না রেখে টাকা বিনিয়োগের দিকে নজর দেওয়ার প্রতিও ইচ্ছা ছিল।

অনেকেই ভেবেছিলেন, নির্বাচনে পরিচালক হিসেবে জয়লাভ করলে তামিম বিসিবি সভাপতি পদেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তবে শেষপর্যন্ত সরে দাঁড়ানোর এতদূর ভাবার আর সুযোগ হয়নি কারও। ক্রিকেট সরঞ্জাম

তামিমদের দাবির প্রেক্ষিতে এনএসসি এবার কোন পথে হাঁটে, তা-ই দেখার বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

১০

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১১

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১২

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৩

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৫

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১৬

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৭

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৮

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৯

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

২০
X