স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

২০০৩-এর মতোই স্বপ্নভঙ্গ হবে ভারতের!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জন রাইটের অধীণে ২০০৩ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু তীরে এসে তরী ডুবে যায় টিম ইন্ডিয়ার। ২৩ বছর আগের সেই ভারতীয় কোচ এখন পুরোদস্তুর কিউই সমর্থক। দুর্দান্ত খেলে তার দেশ ইতোমধ্যেই গোটা দুনিয়ার ক্রিকেটপ্রেমীদের হৃদয় জিতে নিয়েছে। এবার তিনি চাইছেন, হৃদয়ের পাশাপাশি শিরোপাটাও জিতুক নিউজিল্যান্ড। ভারতের সাবেক প্রধান কোচ জন রাইট একটা সময় নিউজিল্যান্ডকেও নেতৃত্ব দিয়েছেন। সেইসঙ্গে কোচিং করানোর অভিজ্ঞতাও রয়েছে তার। আবার ভারতের কোচ হয়ে ২০০৩ বিশ্বকাপে নিউজিল্যান্ডকেও হারানোর অভিজ্ঞতা রয়েছে জন রাইটের।

আজ ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারত। এই ম্যাচের আগে নিউজিল্যান্ডকে নিয়েই বাজি ধরেছেন রাইট। তিনি বলেন, ‘ম্যাচটা দেখতে মুখিয়ে রয়েছি। আমি মনে করি এটাই আমাদের বিশ্বকাপ জেতার সুবর্ণ সুযোগ। নিউজিল্যান্ড কোনও দিন বিশ্বকাপ জেতেনি। আমরা শুধু হৃদয় জিতেছি। আশা করি এবার সেটা পাল্টাবে।’

রাইট এসময় বলেন, ‘আমি এখন নিউজিল্যান্ডেই আছি। বিশ্বকাপ নিয়ে এখানে সকলেই বেশ রোমাঞ্চিত। আসলে এবার নিউজিল্যান্ডের স্কোয়াড খুবই শক্তিশালি। দলে ভারসাম্য রয়েছে। অধিনায়ক হিসেবেও খুব বুদ্ধিদীপ্ত কাজ করছে মিচেল স্যান্টনার। ওর অধিনায়কত্ব খুব ভালো হচ্ছে। তাই ভারতের পক্ষে ম্যাচ খুব একটা সহজ হবে না। আমরা এতদিন পর্যন্ত শেষ গাঁটটা পেরুতে পারছিলাম না। তবে আশা করি এবার পারব। ক্রিকেটপ্রেমীদের হৃদয় আর ট্রফি দু’টোই এবার আমরা জিতব।’

ভারতকেও অবশ্য বেশ পছন্দ করেন সাবেক এই কোচ। তিনি বলেন, ‘ভারত সবসময় আমার হৃদয়ের খুব কাছে থাকবে। এই ইন্ডিয়া টিমেও মুম্বাইয়ের অনেক খেলোয়াড় রয়েছে। সূর্যকুমার যাদবও বেশ ভালো অধিনায়কত্ব করেছে।’

রাইট মনে করেন, ভারত-নিউজিল্যান্ড দুই দলের কাছেই ম্যাচ জেতার সুযোগ রয়েছে।। তাই ম্যাচটা দারুণ হাড্ডাহাড্ডি হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X