স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

১৬০ কোটি টাকার প্রাইজমানি : আজ জিতলেই মিলবে ৩৬.৫৭ কোটি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মঞ্চ প্রস্তুত। স্বপ্নের ফাইনালে আজ মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল জয়ী দল শুধু সোনালি ট্রফিই নয়, সঙ্গে নিয়ে যাবে বিশাল অঙ্কের অর্থ। চলতি বিশ্বকাপের জন্য প্রায় ১৬০ কোটি টাকার প্রাইজমানি ঘোষণা করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগের আসরের চেয়ে এবার প্রাইজমানি বেড়েছে ২০ শতাংশ।

২০২৪ সালের চ্যাম্পিয়ন ভারতের সামনে প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখার সুযোগ। আর প্রথমবার ট্রফি জেতার হাতছানি নিউজিল্যান্ডের। ফাইনালে বিজয়ী দল ৩৬ কোটি ৫৭ লাখ টাকা পাবে। রানার্সআপও বেশ মোটা অঙ্কের টাকা দখল করবে। সাড়ে ১৯ কোটি টাকা পাবে ফাইনালের পরাজিত দল।

সেমিফাইনালে পরাজিত প্রত্যেক দল ৯ কোটি ৬৩ লাখ টাকা করে পাবে। সুপার এইটে অংশ নেওয়া প্রত্যেক দলের পকেটে ঢুকবে ৪ কোটি ৬৩ লাখ টাকা করে। গ্রুপ পর্বে বিদায় নেওয়া দলের প্রত্যেকে পাবে ৩ কোটি টাকা।

গতবার আইসিসি বিশ্বকাপ প্রাইজমানির বাইরেও ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের চ্যাম্পিয়ন দলকে ১২৫ কোটি রুপি পুরস্কার দিয়েছিল। এবার ঘরের মাঠে শিরোপা উঁচিয়ে ধরলে হয়তো আরও বড় অঙ্কের পুরস্কার অপেক্ষা করছে সূর্যকুমার যাদবদের জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১০

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১১

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১২

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৩

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৪

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৫

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৬

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৭

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৮

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৯

ব্রাজিলের সামনে এবার মিসর

২০
X