স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০১:৫০ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৬, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রায় তিন মাস বিরতির পর পুরোনো ব্যস্ততা শুরু হচ্ছে মিরাজ-লিটনদের। গত তিন মাসে বাংলাদেশ ক্রিকেট যে থমকে ছিল, তা তো নয়। ক্রিকেটাররা বিপিএল খেলেছেন। অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের পর বিসিএল ওয়ানডে খেলেছেন। টানা খেলার মধ্যে থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে না থাকায় ‘বিরতি’টা যেন বেশ দীর্ঘ মনে হচ্ছিল। সেটি দীর্ঘ মনে হওয়ার সবচেয়ে বড় কারণ, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না থাকা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ এখন অতীত। ২০ ওভারের বিশ্বকাপ ভুলে বাংলাদেশকে এখন ভাবতে হচ্ছে ৫০ ওভারের বিশ্বকাপ নিয়ে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলে সামনের প্রতিটি ওয়ানডে সিরিজে ভালো করতে হবে। ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে থাকতে হবে বাংলাদেশকে। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাই অনেকভাবেই নতুন করে শুরু করতে হচ্ছে বাংলাদেশকে। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সংবাদ সম্মেলনে বলেন, ‘এ বছর ২২টা ওডিআই আছে আমাদের। অবশ্যই এটা আমাদের জন্য একটা বিরাট সুযোগ। দিন শেষে আমাদের ফল খুব গুরুত্বপূর্ণ। সামনে ওয়ানডে বিশ্বকাপ। আমাদের কাছে র‍্যাঙ্কিংটা খুবই ইম্পরট্যান্ট।’

৫০ ওভারের ক্রিকেটে নতুন করে শুরু করতে চাইছে পাকিস্তানও। টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা ভুলে ছয় অনভিজ্ঞ ক্রিকেটারকে তারা দলে জায়গা দিয়েছে। তাদের ছয় অনভিষিক্ত ক্রিকেটারের মধ্যে চারজনই টপ-অর্ডার ব্যাটার। এদের মধ্যে সবচেয়ে পরিচিত নাম সাহিবজাদা ফারহান, যিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান করেছেন।

অচেনা, অনভিজ্ঞ ক্রিকেটারদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নেই বাংলাদেশের। বাংলাদেশ দলে এ রকম চমক না থাকলেও অভিজ্ঞ লিটন দাস ও আফিফ হোসেনকে ফেরানো হয়েছে দলে। গত দুই বছরে ওয়ানডেতে একেবারেই ছন্দে ছিলেন না লিটন। স্পিনের বিপক্ষে তার দক্ষতা নির্বাচকদের উৎসাহিত করেছে তাকে দলে ফেরাতে। বাংলাদেশ কোচ ফিল সিমন্স মনে করেন, পাঁচ নম্বরে ব্যাটিং করলে উইকেটকিপিংয়ের পর লিটনের কিছুটা বিশ্রাম মিলবে। এখন লিটনের সামনে বড় চ্যালেঞ্জ হলো ২০২৩ সালের ডিসেম্বরের পর থেকে খারাপ হয়ে যাওয়া তাঁর ওয়ানডে ফর্মকে আবার ফিরিয়ে আনা।

যে ওয়ানডেতে বাংলাদেশ একসময় ধারাবাহিক ভালো খেলেছে, সেটিতেই সাম্প্রতিক সময়ে বড্ড বিবর্ণ দশা তাদের। গত পাঁচ ওয়ানডে সিরিজের চারটিতেই হেরেছে বাংলাদেশ। এক আফগানিস্তানের কাছেই এক বছরের মধ্যে বাংলাদেশ দুটি ওয়ানডে সিরিজ হেরেছে। এই সিরিজেও বাংলাদেশের মূল শক্তি বোলিং বিভাগ। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনের সঙ্গে মেহেদী হাসান মিরাজ ও তানভীর ইসলাম। মিরপুরের উইকেট যদি ভিন্ন আচরণ করে, তাহলে পেস বিভাগে তৃতীয় পেসার হিসেবে সেবা দিতে প্রস্তুত আছেন শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের

১০

কবরস্থান থেকে রান্নাঘর সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়াবাসী

১১

সমালোচনার মুখে এবার কড়া জবাব দিলেন মেসির স্ত্রী

১২

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো আপস চলবে না: ককরোচ পার্টি

১৩

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

১৪

পাটের বাজার চড়া, কৃষকের মুখে হাসি

১৫

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা পূজা উদযাপন পরিষদের

১৬

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

১৭

পশ্চিম তীরে গাজা ধাঁচের অভিযান চালানোর আহ্বান বেন গভিরের

১৮

সাহাবুদ্দিনের পদত্যাগপত্রের ভাষা নিয়ে শিশির মনিরের সন্দেহ

১৯

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

২০
X