মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে পাত্তাই দিচ্ছেন না তারা, গুরুত্ব দিলেন পিএসএলকে

লুক রঞ্চি ও জ্যাকব ওরাম। ছবি : সংগৃহীত
লুক রঞ্চি ও জ্যাকব ওরাম। ছবি : সংগৃহীত

চলতি মাসে পর্দা উঠছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল)। এই টুর্নামেন্টের সময় ব্যস্ত সূচিতে থাকবে নিউজিল্যান্ড। তবে জাতীয় দলের দায়িত্ব পালন না করে পিএসএলে দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের দুই কোচ জ্যাকব ওরাম ও লুক রঞ্চি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই আন্তর্জাতিক বিভিন্ন সিরিজে ব্যস্ত হয়ে পড়েছে দলগুলো। চলতি মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ রয়েছে নিউজিল্যান্ডের। এরপর এপ্রিলে বাংলাদেশ সফরে আসছে কিউইরা। তবে জাতীয় দলের দায়িত্ব বাদ দিয়ে পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে কাজ করবেন লুক রঞ্চি ও জ্যাকব ওরাম।

নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ লুক রঞ্চি, অন্যদিকে বোলিং কোচের দায়িত্বে আছেন জ্যাকব ওরাম। ইসলামাবাদের হয়ে তিন মৌসুম খেলা রঞ্চি প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন জানুয়ারিতে। ওরাম কাজ করবেন রঞ্চির সহযোগী কোচ হিসেবে।

নিউজিল্যান্ডের পারফরর্ম্যান্স ম্যানেজার মাইক স্যান্ডেলের মতে এটা দুই কোচের জন্য নতুন অভিজ্ঞতার সুযোগ।

তিনি বলেন, ‘এটি লুক(রঞ্চি) এবং জ্যাকের(ওরাম) জন্য তাদের কোচিং অভিজ্ঞতা আরও এগিয়ে নেওয়ার এবং নিউজিল্যান্ড ক্রিকেট পরিবেশের বাইরে তাদের দক্ষতা বৃদ্ধির একটি দুর্দান্ত সুযোগ। আমাদের খেলোয়াড়দের মতো, আমাদের কোচদেরও বিশ্বজুড়ে চাহিদা রয়েছে এবং আমরা বিশ্বাস করি লুক এবং জ্যাক কেবল ব্যক্তিগতভাবে পিএসএলে তাদের সময় থেকে উপকৃত হবেন না বরং তারা এমন জ্ঞান এবং অভিজ্ঞতা আনতে সক্ষম হবেন যা ভবিষ্যতে ব্ল্যাকক্যাপস এবং নিউজিল্যান্ড ক্রিকেটকে সাহায্য করতে পারে।’

১৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুই কোচের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন ওয়েলিংটনের কোচ জনি ব্যাসেট-গ্রাহাম এবং এনজেডসির নেটওয়ার্ক কোচ গ্রায়েম অ্যালড্রিজ। এরপর ২৬ মার্চ থেকে পিএসএল মাঠে গড়াবে।

এছাড়া এপ্রিলে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। এই সিরিজে কিউইদের প্রধান কোচ রব ওয়াল্টারকে সহযোগিতায় কাজ করবেন ক্যান্টাবুরির কোচ ব্রেন্ডন ডনকার্স।

স্যান্ডেল বলেন, ‘জনি, গ্রেইম এবং ব্রেন্ডন ব্ল্যাকক্যাপস দলে যোগ দেওয়াটা দারুণ হবে। আমি নিশ্চিত, তারা পরিবেশে তাদের সময়, আমাদের খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের সাথে কাজ করার অভিজ্ঞতা থেকে অনেক কিছু বের করে আনবে। তাদের সম্পৃক্ততা স্বাভাবিকভাবেই আমাদের হাই পারফরম্যান্স কোচিংয়ের গভীরতাকে শক্তিশালী করতে সাহায্য করবে। আমরা আশা করি কোচরা নিজেরাই ঘরোয়া সেট-আপের সুবিধার্থে যা শিখেছেন তার কিছু অংশ ফিরিয়ে আনতে সক্ষম হবেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১০

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১১

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১২

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৩

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৪

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৫

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৬

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৭

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৮

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৯

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

২০
X