স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৫:২২ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম সেঞ্চুরির দেখা পেলেন তানজিদ তামিম

শতরানের পর সেজদায় তানজিদ তামিম। ছবি : সংগৃহীত
শতরানের পর সেজদায় তানজিদ তামিম। ছবি : সংগৃহীত

সিরিজ নির্ধারনী তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। মাঝে জোড়া উইকেট হারালেও দুর্দান্ত ব্যাটিংয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন তানজিদ তামিম।

রোববার (১৫ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তানের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ তামিম।

এরপর ধীরে ধীরে রানের গতি বাড়ান তারা। সাইফের চেয়ে বেশি আগ্রাসী ব্যাটিং করতে থাকেন তানজিদ তামিম। ৪৭ বলে ফিফটি তুলে নেন এই টাইগার ওপেনার। দুর্দান্ত ব্যাটিংয়ে শতরানের জুটি গড়েন সাইফ-তানজিদ তামিম।

তবে দলীয় ১০৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৫৫ বলে ৩৬ রান করে শাহীন আফ্রিদির বলে বোল্ড হন সাইফ। এরপর নাজমুল হাসান শান্তকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন তানজিদ তামিম। ৫৩ রানের জুটি গড়েন তারা।

তবে দলীয় ১৫৮ রানে ৩৪ বলে ২৭ রান করে সাজঘরে ফিরে যান শান্ত। তবে দুর্দান্ত ব্যাটিংয়ে ঠিকই সেঞ্চুরি তুলে নেন তানজিদ তামিম। ৯৮ বলে তিন অঙ্কের ঘর স্পর্শ করেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারেই এটি তার প্রথম সেঞ্চুরি। তবে সেঞ্চুরির পর থিতু হতে পারেননি তিনি। আবরার আহমেদের বলে শাহিন আফ্রিদির হাতে ক্যাচ দিয়ে ১০৭ রানে বিদায় নিয়েছেন তিনি।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X