স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের কাছে হেরে সহযোগী দেশ হয়ে যাচ্ছে পাকিস্তান!

বাংলাদেশের কাছে সিরিজ হারল পাকিস্তান। ছবি : সংগৃহীত
বাংলাদেশের কাছে সিরিজ হারল পাকিস্তান। ছবি : সংগৃহীত

বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হারার পর পাকিস্তানের নেতৃত্বের তীব্র সমালোচনা করেছেন সাবেক ব্যাটার আহমেদ শেহজাদ। তার মতে, পাকিস্তান ক্রিকেট উদ্বেগজনক পর্যায়ে নেমে গেছে।

তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তান ১১ রানে হেরে যায়। এরপর অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি ও প্রধান কোচ মাইক হেসনের সমালোচনা করলেন শেহজাদ। তার অভিযোগ, দলের মধ্যে গুরুতর সমস্যার সমাধান না করে ম্যানেজমেন্ট কেবল অজুহাত দেখিয়ে চলেছে।

নিজের ইউটিউব চ্যানেলে শেহজাদ বলেন, ‘শোচনীয় টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কোনো পরিবর্তন হলো না। আনকোরা সব তরুণদের দলে আনা হলো। তারপর সিরিজ হেরে গেলেন এবং মূল একাদশের তরুণদের নিয়ে অজুহাত দিলেন। আপনি যখন ভুল স্বীকার করবেন না, জীবনেও সামনে এগিয়ে যেতে পারবেন না।’

সিরিজে পাকিস্তান খেলেছে সিনিয়র ব্যাটার বাবর আজম ও ফখর জামানকে ছাড়া। শাহীন ও হেসন জানান, দুজনকে বিশ্রাম দেওয়া হয়েছে। কিন্তু প্রধান নির্বাচক আকিব জাভেদের দাবি, বিশ্বকাপ চলাকালে ইনজুরিতে পড়েছেন তারা। শেহজাদ পাকিস্তানের ট্যাকটিক্যাল সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন। বিশেষ করে সিরিজ নির্ধারণী ম্যাচে শাহীনের টস জিতে বোলিং নেওয়ায় হতবাক সাবেক ব্যাটার।

তিনি বললেন, ‘আপনি যখন টস জিতলেন, কেন বোলিং নিলেন? এটা ভালো পিচ ছিল। আপনার উচিতি ছিল ব্যাট করা এবং বোর্ডে বড় রান তোলা, তারপর আলোর নিচে বোলিং করতেন। আপনাদের মতো সিনিয়র খেলোয়াড় এমন আচরণ করলে তরুণদের কাছ থেকে কী প্রত্যাশা করব?’

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে এক ম্যাচ জিতে বাদ পড়েছে পাকিস্তান। আর তারপর বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজেও হারল। পাকিস্তানের ক্রিকেটের অবস্থা দেখে হতাশ শেহজাদ, ‘পাকিস্তান সহযোগী দেশ হয়ে যাচ্ছে। লোকেরা এখন পাকিস্তানকে জিম্বাবুয়ের মতো ভাবছে। আর আপনারা বলছেন রান রেটের কারণে বিশ্বকাপ থেকে আমরা ছিটকে গিয়েছি। লজ্জা করুন।’

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেড়ামারায় সাপের কামড়ে স্বামীর মৃত্যুতে পাগলপ্রায় অন্তঃসত্ত্বা স্ত্রী

থানায় সেবা নিতে এসে কেউ যেন কষ্ট না পায়: আইজিপি

মাইক্রোবাসে আগুন, প্রাণে বাঁচলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদকর্মীরা

তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

শিক্ষক সংকটে মান হারাচ্ছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

১০

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

১২

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

১৩

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

১৪

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

১৫

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

১৬

বান্দরবানে রথযাত্রা উদযাপন

১৭

নবাবগঞ্জে রথযাত্রা উদযাপিত

১৮

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১৯

সাবেক ইংল্যান্ড তারকাকে ‘মূর্খ’ বললেন রোমেরো

২০
X