রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের দিনে যে দোয়া চাইলেন মুশফিক

ছেলের সঙ্গে মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত
ছেলের সঙ্গে মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত

‘ফ্যামিলি ম্যান’ হিসেবেই পরিচিত বাংলাদেশের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। বিশেষ করে পারিবারিক অনুষ্ঠান কিংবা বড় কোনো উদযাপনের সময়টা তিনি পরিবারের সঙ্গেই কাটান। ব্যতিক্রম হয়নি এবারের পবিত্র ঈদুল ফিতরের দিনেও। বগুড়ায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেছেন তিনি। আর নামাজ শেষে ঈদ উদযাপনের স্মৃতি বর্ণনার পাশাপাশি জাতীয় দলের আসন্ন সিরিজে ভালো করতে দোয়াও চেয়েছেন মুশফিকুর রহিম।

পরিবারের সদস্যদের নিয়ে ঈদের নামাজ আদায়ের পর গণমাধ্যমের মুখোমুখি হন অভিজ্ঞ এই তারকা। এই সময় মুশফিক বলেন, ‘ঈদুল ফিতরের আনন্দ সবাই পরিবার ও আত্মীয়দের সঙ্গে ভাগাভাগি করে নেবেন। আশা করি আল্লাহ পাক আমাদের রমজানের যে রোজা কিংবা ইবাদত সেগুলো কবুল করবেন। ঈদ শুধু পরিবারের জন্য না, আত্মীয়-স্বজন এবং গরিব মানুষ সকলের সঙ্গেই ভাগাভাগি করে নেওয়ার মধ্যে আনন্দ।’

কিছুদিন আগে ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে ওমরা হজ পালন করতে গিয়ে আটকা পড়েছিলেন মুশফিক। সেই অভিজ্ঞতা জানিয়ে এখনও আটকে পড়াদের জন্য ভালো খবরের প্রত্যাশা তার, ‘আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়াতে আসলে আমি জেদ্দাতে যখন আটকা পড়েছিলাম, খুবই টেনশনে ছিলাম। আল্লাহর অশেষ মেহেরবানিতে আসতে পেরেছি। প্রায় দেড়দিনের মতো ছিলাম ওখানে, এখনও যারা ওখানে আছে ইনশাআল্লাহ আমি আশা করি তারা পরিবারের কাছে দ্রুতই পৌঁছে যাবে।’

ঈদ শেষেই বাংলাদেশ দলের ব্যস্ততা শুরু হবে। একের পর এক সিরিজে ব্যস্ত হয়ে পড়বে জাতীয় দলের ক্রিকেটাররা। সেজন্য দোয়া চেয়ে মুশফিক বললেন, ‘সামনে খেলা আছে, আমাদের জন্য অনেক দোয়া করবেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১০

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১২

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৩

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৪

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৫

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৬

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৭

ব্রাজিলের সামনে এবার মিসর

১৮

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৯

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

২০
X