রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা করবে কোন নির্বাচক প্যানেল?

হাবিবুল বাশার সুমন। ছবি : সংগৃহীত
হাবিবুল বাশার সুমন। ছবি : সংগৃহীত

পাকিস্তান সিরিজ শেষ করে বর্তমানে ছুটিতে রয়েছেন ক্রিকেটাররা। পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে নিজ নিজ বাড়িতেই রয়েছেন ক্রিকেটাররা। আপাতত চলতি মাসে কোন খেলা নেই। তবে এপ্রিল থেকে আবারো শুরু হবে ক্রিকেটারদের ব্যস্ততা।

কেননা ১৩ এপ্রিল সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখবে নিউজিল্যান্ড দল। এরপর ঢাকা এবং চট্টগ্রাম দুই ভেন্যুতে হবে ৬টি ম্যাচ। আর এই সিরিজের দল ঘোষণা করবেন নতুন প্রধান নির্বাচকের দায়িত্ব পেতে যাওয়া হাবিবুল বাশার সুমনের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল।

সবকিছু ঠিক থাকলে এই সিরিজের দল ঘোষণায় যুক্ত থাকবেন হাবিবুল বাশার সুমন, হাসিবুল হোসেন শান্ত, নাঈম ইসলাম। এছাড়া চতুর্থ নির্বাচক হিসেবে আলোচনাতে থাকা নাদিফ চৌধুরির থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। যদিও বিসিবি কোনো কিছু আনুষ্ঠানিকভাবে জানায়নি, তবে দুই-তিন দিনের মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে জানাবে বলে জানা গেছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের বাইরে থাকা নতুন ক্রিকেটারকে দেখা যেতে পারে এই সিরিজে। সেক্ষেত্রে রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন, কিংবা আলিস আল ইসলামকে দেখা যেতে পারে।

এদিকে জাতীয় দলের সঙ্গে চলতি মাসেই শেষ হচ্ছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর পথচলা। পাকিস্তান সিরিজ জয়ের পরই তিনি ক্রিকেটারদের থেকেও বিদায় নিয়েছেন। তবে লিপুর মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন প্রধান নির্বাচক ও সহকারী নির্বাচক বেছে নিয়েছে বিসিবি। যার জন্য এর আগে তারা বিজ্ঞপ্তি দিয়েছিল।

গত ৮ মার্চ শেষ হয়েছিল জাতীয় দলের নির্বাচক পদে আবেদনের সময়সীমা। এই পদের জন্য সবমিলিয়ে ১৬ জন সাবেক ক্রিকেটার আবেদন করেন। পরে তাদের মধ্য থেকে সাক্ষাৎকার গ্রহণের পর প্রধান নির্বাচক পদে হাবিবুল বাশার সুমনকে নিয়োগ দিয়েছে বিসিবি। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক এর আগে সহকারী নির্বাচকের দায়িত্ব পালন করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১০

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১১

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৩

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৪

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৫

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৬

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৭

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৮

ব্রাজিলের সামনে এবার মিসর

১৯

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

২০
X