মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

তেল সংকটে কমল মোস্তাফিজদের লিগের ভেন্যু, থাকছে না দর্শকও

প্রথমবারের মতো অংশ নেবে আটটি দল। ছবি : সংগৃহীত
প্রথমবারের মতো অংশ নেবে আটটি দল। ছবি : সংগৃহীত

ইরান যুদ্ধের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনে। এরই মধ্যে ফুটবল ক্রিকেট—দুই বিভাগেই বেশ কিছু গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ বাতিল হয়েছে; বিঘ্ন ঘটেছে খেলোয়াড়দের ভ্রমণেও। এবার পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার প্রভাব পড়ল। পরিস্থিতি বিবেচনা করে এবারের টুর্নামেন্ট দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাশাপাশি ছয় ভেন্যুর পরিবর্তে টুর্নামেন্ট সীমাবদ্ধ রাখা হয়েছে মাত্র দুই শহরে।

প্রথমবারের মতো এবারের পিএসএলে অংশ নেবে আটটি দল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী টুর্নামেন্টের ম্যাচগুলো হওয়ার কথা ছিল লাহোর, মুলতান, করাচি, রাওয়ালপিন্ডি, পেশোয়ার এবং ফয়সালাবাদে। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী লাহোর এবং করাচিতে পিএসএল আয়োজন করবে পিসিবি—এমনটাই জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মহসিন নাকভি।

মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের তীব্র সংকট তৈরি হয়েছে। এমতাবস্থায় চলাফেরা সীমিত করতেই ভেন্যু কমানোর পাশাপাশি দর্শশূন্য গ্যালারিতে পিএসএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। টুর্নামেন্ট শুরুর আগে লাহোরে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। উদ্ভূত পরিস্থিতিতে সেই অনুষ্ঠানও বাতিল করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।

নাকভি বলেন, ‘সবকিছু বিবেচনা করে এবং আমাদের নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, পিএসএল আগের সূচি অনুযায়ীই চলবে। তবে আমরা একদিকে মানুষকে চলাচল সীমিত রাখতে বলব, আর অন্যদিকে প্রতিদিন স্টেডিয়ামে ৩০ হাজার দর্শককে ঢুকতে দেব—এটা হতে পারে না। তাই এই সংকট চলাকালীন ম্যাচগুলোতে দর্শক না রাখার সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তটি কঠিন ছিল, কিন্তু প্রয়োজনীয়। উদ্বোধনী অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।’

পরিস্থিতি স্বাভাবিক হলে টুর্নামেন্টের শেষ দিকে গ্যালারিতে দর্শক প্রবেশের সুযোগ দেওয়া হতে পারে বলে জানিয়েছেন নাকভি। তবে তা নির্ভর করবে পশ্চিম এশিয়ার সংকট—বিশেষ করে ইরান পরিস্থিতি কত দ্রুত স্বাভাবিক হয় তার ওপর।

এই প্রসঙ্গে নাকভি বলেন, ‘যেহেতু দর্শক থাকছে না, তাই বিভিন্ন শহরে যাওয়ারও কোনো প্রয়োজন ছিল না। আর আমাদের চলাচলও সীমিত রাখতে হবে, যাতে অপ্রয়োজনীয়ভাবে সম্পদের অপচয় না হয়। হয়তো ১০ দিন বা ১৫ দিনের মধ্যে এই সংকটের সমাধান হবে। তখন আমরা পরিস্থিতি বিবেচনা করব। যতক্ষণ এই সংকট চলছে, আমরা দর্শক ছাড়াই খেলা চালাব। সিদ্ধান্তটি কঠিন ছিল, কিন্তু এর বিকল্প ছিল না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X