স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

মোস্তাফিজ-রিশাদদের লিগে কে এই ‘চতুর ও কার্যকর’ স্পিনার?

শেষ মুহুর্তে পিএসএলে যোগ দিলেন এই লঙ্কান স্পিনার। ছবি : সংগৃহীত
শেষ মুহুর্তে পিএসএলে যোগ দিলেন এই লঙ্কান স্পিনার। ছবি : সংগৃহীত

আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন মৌসুম। টুর্নামেন্ট শুরুর ঠিক আগ মুহূর্তে শ্রীলঙ্কার স্পিনার মাহিশ থিকসানাকে দল টেনেছে নবাগত ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদ কিংসমেন। এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় থিকসানাকে ‘চতুর ও কার্যকর স্পিনার’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে হায়দরাবাদ। স্বাগত জানাতে গিয়ে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে এই বোলারের একটি ছবি পোস্ট করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ক্যাপশনে লিখেছে, ‘ভালো করে এসেছেন। চতুর স্পিনার মাহিশ থিকসানা এখন হায়দরাবাদ কিংসমেনের দলে যোগ দিয়েছেন।’

এর আগেও বেশ কয়েকজন তারকা ক্রিকেটার দলে ভিড়িয়েছে হায়দরাবাদ। অধিনায়কের দায়িত্ব পালন করবেন মার্নাশ লাবুশেন। এ ছাড়া দলে আছেন গ্লেন ম্যাক্সওয়েল, সাইম আইয়ুব, কুশল পেরেরা, শারজিল খান, হাসান খানদের মতো ক্রিকেটাররা। সবশেষ থিকসানা যোগ দেওয়ায় অনুমিতভাবেই শক্তি বেড়ে গেল হায়দরাবাদের।

২০২১ সালের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন থিকসানা। সব সংস্করণে অভিষেক হলেও লঙ্কানদের সাদা বলের দলে নিয়মিত তিনি। দেশের হয়ে এখন পর্যন্ত ৮৩ টি-টোয়েন্টিতে নিয়েছেন ৮২ উইকেট; ওভারপ্রতি খরচ করেছেন ৭.০৮ রান। এ ছাড়া ৪.৬০ ইকোনমি রেটে ৫৯ ওয়ানডেতে ৭৯ উইকেট নিয়েছেন থিকসানা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১০

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১১

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১২

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৪

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৫

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৬

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৭

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৮

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৯

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

২০
X