স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

যেভাবে নিজেদের কিংবদন্তির জার্সিকে সম্মান জানাল কেকেআর

২০২৪ সালের শিরোপা জয়ে বেশি অবদান রাখেন রাসেল। ছবি : সংগৃহীত
২০২৪ সালের শিরোপা জয়ে বেশি অবদান রাখেন রাসেল। ছবি : সংগৃহীত

নিজেদের কিংবদন্তি আন্দ্রে রাসেলের প্রতি সম্মান জানিয়ে তার ১২ নম্বর জার্সি অবসরে পাঠানোর ঘোষণা দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএল শুরু হবে ২৮ মার্চ। তার ঠিক চার দিন আগে এই সিদ্ধান্ত জানিয়েছে টুর্নামেন্টের তিনবারের চ্যাম্পিয়নরা।

২০১৪ সালে কলকাতায় যোগ দেন রাসেল। ফ্র্যাঞ্চাইজিটির ২০১৪ এবং ২০২৪ সালের আইপিএল জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। কলকাতার হয়ে ব্যাটে-বলে সমানতালে নিজেকে মেলে ধরেছিলেন এই ক্যারিবীয় তারকা। ১৩৩ ম্যাচে করেন ২৫৯৩ রান; স্ট্রাইকরেট ১৭৫। এ ছাড়া বল হাতে নেন ১২২ উইকেট। সুনীল নারাইনের পর কলকাতার দ্বিতীয় বোলার হিসেবে আইপিএলে ১০০-এর বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব তার। ২০১৫ এবং ২০১৯ সালে আইপিএলের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন রাসেল।

কলকাতার ২০২৪ সালের শিরোপা জয়ে সবচেয়ে বেশি অবদান রাখেন রাসেল। সেই মৌসুমে ১৮৫ স্ট্রাইকরেটে ব্যাট হাতে এনে দেন ২২২ রান। পাশাপাশি নেন ১৯ উইকেট। গত ৩০ নভেম্বর আইপিএল থেকে অবসরের ঘোষণা দেন রাসেল। খেলোয়াড় হিসেবে ইতি টানলেও কলকাতায় নতুন ভূমিকায় দেখা যাবে তাকে। দলটির পাওয়ার হিটিং কোচ হিসেবে কাজ করবেন রাসেল।

২০১৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত (২০১৭ বাদে) কেকেআরের হয়ে খেলেছেন রাসেল। এই সময়ে তিনি ছিলেন দলের অন্যতম নির্ভরযোগ্য পারফরমার এবং ২০১৪ ও ২০২৪ সালের শিরোপাজয়ী স্কোয়াডের সদস্য। কেকেআরের জার্সিতে ১৩৩ ম্যাচে প্রায় ১৭৫ স্ট্রাইক রেটে ২,৫৯৩ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ১২২ উইকেট।

ভূমিকা বদলালেও কলকাতার জন্য মানসিকতা বদল হয়নি রাসেলের। তিনি বলেন, ‘এটা আমার মানসিকতায় কোনো পরিবর্তন আনেনি, বরং যাদের সঙ্গে খেলেছি, তাদের কিছু ফিরিয়ে দেওয়ার সুযোগ হিসেবে দেখছি। দলে ফিরে এসে অভিজ্ঞতা ভাগ করে নিতে পারাটা দারুণ অনুভূতি।’

কলকাতার সিইও ভেঙ্কি মাইশোর বলেন, ‘রাসেলের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক গভীর। মাঠের পারফরম্যান্স দিয়ে সে আমাদের অনেক আনন্দ দিয়েছে। ১২ নম্বর জার্সিটা তাঁর পরিচয়ের অংশ। রাসেলের প্রতি সম্মান জানাতে এই জার্সিটা অবসরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১০

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১১

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১২

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৩

রামিসা হত্যা মামলার রায় আজ

১৪

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৫

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৬

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৭

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৮

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X