ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ১১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সিডনিতে ক্রিকেটারদের নিলাম শুরু প্রতীক্ষায় বাংলা হান্ড্রেড লিগ

সিডনির ল্যাকেম্বা লাইব্রেরি হলে অনুষ্ঠিত আইপিএল । ছবি : কালবেলা
সিডনির ল্যাকেম্বা লাইব্রেরি হলে অনুষ্ঠিত আইপিএল । ছবি : কালবেলা

অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথমবারের মতো ইন্ডিয়ান ক্রিকেট লিগের (আইপিএল) আদলে ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হয়েছে।

সিডনির ল্যাকেম্বা লাইব্রেরি হলে অনুষ্ঠিত ব্যতিক্রমধর্মী আয়োজন ঘিরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

‘বাংলা হান্ড্রেড লিগ (বিএইচএল)’ ক্রিকেট টুর্নামেন্টের এই নিলামে নতুন মাত্রা যোগ করেছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েস। তিনি টুর্নামেন্টটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই আয়োজনকে অস্ট্রেলিয়া প্রবাসী ক্রিকেটারদের জন্য একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করেন এবং আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন।

বিগত দিনে সিডনিতে বেশ কিছু ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন হলেও বৈশ্বিক টি-টোয়েন্টি লিগগুলোর মতো নিলাম পদ্ধতি এই প্রথম দেখা গেল।

টুর্নামেন্ট কমিটির ডিরেক্টর আতিকুর রহমান সজীব জানান, বর্তমান সময়ে ক্রিকেটপ্রেমীরা ছোট ফরম্যাটের খেলায় বেশি আগ্রহী। সেই বিষয় বিবেচনায় রেখেই হান্ড্রেড ফরম্যাটে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করা হয়েছে, যেখানে ক্রিকেটার বাছাই করা হয়েছে নিলামের মাধ্যমে।

তিনি আরও জানান, আগামী ১৯ এপ্রিল থেকে ক্যাম্বেলটাউনে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল পর্যন্ত তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। মাঠের খেলার পাশাপাশি দর্শকদের আকৃষ্ট করতে বিভিন্ন পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে।

এই আয়োজন উপলক্ষে সিডনির বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

প্রোপার্টি ওয়ানের কর্ণধার সিকদার আলী বলেন, ‘অস্ট্রেলিয়ার ব্যস্ত জীবনের মাঝেও তরুণদের ক্রিকেটের প্রতি এমন আগ্রহ ও উদ্যোগ সত্যিই প্রশংসনীয়, যা ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলায় আরও সম্পৃক্ত করবে।’

পুরো নিলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হুমায়ুন কবির রোজ।

এছাড়া তাহসিন আহমেদ, আবিদা এবং গালিব ইবনে রিয়াজের উপস্থাপনায় ৬ ফ্র্যাঞ্চাইজি দল ও আসরের ক্রিকেটারের অংশগ্রহণে প্রাণবন্ত এক পরিবেশে নিলাম সম্পন্ন হয়। নিলামে মোট ১৬১ জন ক্রিকেটার অংশ নেন, যাদের মধ্যে ৮০ জন বিভিন্ন দলে জায়গা করে নেন।

এছাড়া ৬ জন আইকন ক্রিকেটার ছিলেন এবং ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমেও কয়েকজন ক্রিকেটারকে দলে নেওয়া হয়। প্রতিটি দল সর্বোচ্চ ১৩ জন করে ক্রিকেটার নিবন্ধন করা হয়েছে। ক্রিকেটারদের বেস প্রাইস ছিল ৪ হাজার টাকা, যা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত উঠেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ এপ্রিল থেকেই মাঠে গড়াবে বাংলা হান্ড্রেড লিগের রোমাঞ্চকর প্রথম আসর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১০

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১১

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১২

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৩

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৪

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৫

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৬

রিজার্ভ আরও বাড়ল

১৭

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১৮

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১৯

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

২০
X