স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০১:০০ এএম
অনলাইন সংস্করণ

রোহিত-রিকেল্টনের তাণ্ডবে রেকর্ড গড়ে ১৩ বছর পর মুম্বাইয়ের জয়

রোহিত শর্মা ও রায়ান রিকেল্টনের তাণ্ডব দেখল আইপিএল।ছবি : এক্স
রোহিত শর্মা ও রায়ান রিকেল্টনের তাণ্ডব দেখল আইপিএল।ছবি : এক্স

অবশেষে দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটাল মুম্বাই ইন্ডিয়ান্স। ২০১২ সালের পর প্রথমবারের মতো আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে জয়ের দেখা পেল টুর্নামেন্টের সবচেয়ে সফল দলটি। রোহিত শর্মা ও রায়ান রিকেল্টনের তাণ্ডবে আজ রেকর্ড গড়েই জিতল মুম্বাই।

প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও রানবন্যা হলো। এবার আরও বেশি। কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচটি হলো মোট ৪৪৪ রানের। যেখানে ৫ বল হাতে রেখে কেকেআরকে ৬ উইকেটে হারায় মুম্বাই ইন্ডিয়ান্স।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয় আইপিএলের অন্যতম সফল এই দুই দল। টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করে কলকাতা। জবাব দিতে নেমে রোহিত শর্মা ও রায়ান রিকেলটনের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে ১৯.১ ওভারেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই।

টস জিতেছিলেন মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলে কেকেআর। দুই ওপেনার আজিঙ্কা রাহানে ও ফিন অ্যালেন। ৬৯ রান করে বিচ্ছিন্ন হন তারা দু‘জন। ১৭ বলে ৩৭ রান করেন ফিন অ্যালেন।

আজিঙ্কা রাহানে করেন ৪০ বলে ৬৭ রান। শেষ দিকে ২৯ বলে ৫১ রান করেন অঙক্রিশ রঘুবংশি। ২১ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন রিঙ্কু সিং। মুম্বাইয়ের হয়ে শার্দুল ঠাকুর নেন ৩৯ রান দিয়ে ৩ উইকেট।

জবাব দিতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্সের দুই ওপেনারই মূলত ম্যাচ বের করে নিয়ে আসেন। রায়ান রিকেলটন ও রোহিত শর্মা মিলে গড়ে তোলেন ১৪৮ রানের বিশাল জুটি। ৩৮ বলে ৭৮ রান করে আউট হন রোহিত। ৬টি করে চার ও ছক্কার মার মারেন তিনি। ৪৩ বলে ৮১ রান করেন রায়ান রিকেলটন। ৪টি বাউন্ডারির সঙ্গে ৮টি ছক্কার মার মারেন এই প্রোটিয়া ব্যাটার।

শেষের দিকের ব্যাটারদের আর খুব বেশি বেগ পেতে হয়নি জয় তুলে নিতে। সূর্যকুমার যাদব ৮ বলে ১৬, তিলক ভার্মা ১৪ বলে ২০, হার্দিক পান্ডিয়া ১১ বলে অপরাজিত ১৮ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

ছাতাবোমা / বোতামে চাপ লাগলেই ঘটত বিস্ফোরণ, বেরিয়ে এলো নতুন তথ্য

সুফল আগামী বছরই / রাজশাহীর সুপেয় পানির সংকট কাটাতে দ্রুত এগোচ্ছে মেগা প্রকল্প

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

১০

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

১১

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

১২

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

১৩

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

১৪

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

১৫

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৬

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

১৭

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

১৮

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১৯

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

২০
X