স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

একের পর এক বিতর্কে ‘টালমাটাল’ মোস্তাফিজের দল

একের পর এক কাণ্ডে আলোচনায় লাহোর কালান্দার্স। ছবি : সংগৃহীত
একের পর এক কাণ্ডে আলোচনায় লাহোর কালান্দার্স। ছবি : সংগৃহীত

মাঠে বল টেম্পারিং নিয়ে ফখর জামানের ওপর শাস্তির খড়্গ আর মাঠের বাইরে নিরাপত্তা বিধি ভাঙার গুরুতর অভিযোগ—সব মিলিয়ে রীতিমতো লণ্ডভণ্ড দশা লাহোর কালান্দার্সের। করাচি কিংসের বিপক্ষে ম্যাচের আগে চারজন অনাকাঙ্ক্ষিত অতিথিকে টিম হোটেলে নিয়ে যাওয়ার অভিযোগে এখন বিদ্ধ হচ্ছেন অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি এবং সিকান্দার রাজা। ঘটনা নিয়ে রাজা অবশ্য তার সাফাই দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া পাঞ্জাব পুলিশের একটি চিঠিতে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। চিঠিতে অভিযোগ করা হয়, গত রোববার করাচি কিংসের বিপক্ষে ম্যাচের আগে জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার সিকান্দার রাজার চারজন পরিচিত ব্যক্তিকে তার রুমে পাঠানোর জন্য অনুমতি চাওয়া হয়েছিল। পিসিবির নিরাপত্তা ও দুর্নীতিবিরোধী কর্মকর্তা সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন।

এর কিছুক্ষণ পর ফ্র্যাঞ্চাইজি মালিকও একই অনুরোধ করলে নিরাপত্তার স্বার্থে আবারও তা নাকচ করে দেওয়া হয়। পুলিশের দাবি, অনুমতি না মেলা সত্ত্বেও শাহীন আফ্রিদি ও সিকান্দার রাজা প্রোটোকল ভেঙে এবং নিরাপত্তা কর্মীদের বাধা উপেক্ষা করে ওই চারজনকে জোর করে ভেতরে নিয়ে যান। তারা রাত সাড়ে ১০টা থেকে ১টা ২৫ মিনিট পর্যন্ত সেখানে অবস্থান করেন বলে জানা গেছে।

ম্যাচ শেষে এই বিষয়ে মুখ খুলেছেন সিকান্দার রাজা। তিনি বলেন, ‘শাহীন কাউকে বাধ্য করেনি। বরং এটি আমার অনুরোধ ছিল, কারণ অতিথিরা আমার আত্মীয়-স্বজন ও বন্ধু। গত চার বছর ধরে আমার পরিবার বা আত্মীয়দের সাথে দেখা করার ক্ষেত্রে কোনো বাধা ছিল না। যদি এসওপি পরিবর্তন হয়ে থাকে, তবে আমি বা শাহীন কেউই সে সম্পর্কে জানতাম না।’

লাহোর কালান্দার্সের মিডিয়া হেড উমর ফারুক জানিয়েছেন, তারা এই ঘটনা সম্পর্কে অবগত এবং পিসিবি ও পিএসএল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছেন। অন্যদিকে বল টেম্পারিংয়ের দায়ে ফখর জামানের বিরুদ্ধে ‘লেভেল-৩’ পর্যায়ের অপরাধের শুনানি হতে যাচ্ছে। নিজেকে নির্দেষ প্রমাণ করতে না পারলে ফখর নিষিদ্ধও হতে পারেন। একের পর এক বিতর্ক দলটির মনোবল ভেঙে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেড়ে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১০

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১১

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১২

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৩

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৪

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৫

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৬

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৭

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৮

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৯

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

২০
X