সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বিসিবির অনুরোধ প্রত্যাখ্যানের ‘পুরস্কার’ জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডকে দিচ্ছে ভারত

বাংলাদেশ, ভারত, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে ক্রিকেটের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ, ভারত, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে ক্রিকেটের লোগো। ছবি : সংগৃহীত

বিশ্ব ক্রিকেটের তিন মোড়ল হিসেবে বিবেচনা করা হয় ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে। তবে ‘বড়’ মোড়ল ভারত। বিশ্ব ক্রিকেটে ভারতের অবিসংবাদিত প্রভাব। আর ব্যাপক সে প্রভাবের ভুক্তভোগী যে সব দেশ বা বোর্ড, তাদের কাছে আইসিসি হচ্ছে ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’!

তো ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বিসিসিআই অন্য কোনো দেশের সঙ্গে খেলতে চাইলে, সে দেশের খুশিতে গদগদ হওয়ার কথা। যেমন হয়েছে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। গত মার্চে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারত জিম্বাবুয়ের সঙ্গে দেশের মাটিতে ৩টি ওয়ানডে এবং আয়ারল্যান্ডের সঙ্গে আয়ারল্যান্ডের মাটিতে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার ঘোষণা দেয়।

এক দেশের সঙ্গে আরেক দেশের সিরিজ খেলার ঘোষণা দেওয়াটা নতুন কিছু নয়। তারপরও বিসিসিআইয়ের সেই ঘোষণায় চমক দেখছিলেন কেউ কেউ। বিশেষ করে বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। যারা ব্যাপারটাকে ‘চমক’ হিসেবেই দেখেছেন, তাদের কাছে ওই সিরিজ দুটি জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের জন্য বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের ‘পুরস্কার’ বলেও মনে করেছেন।

ব্যাপারটা কী একটু জটিল মনে হচ্ছে! তাহলে খুলেই বলা যাক। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বহিষ্কার এবং বাংলাদেশের সঙ্গে ভারতের শীতল সম্পর্কের কারণে যখন লিটন দাস-মোস্তাফিজদের ভারতে বিশ্বকাপ খেলা অনিশ্চিত, তখন বাংলাদেশের গ্রুপ ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল আইসিসিকে। আর কাজটা যাতে সহজে করা যায়, সে জন্য আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ে দুই বোর্ডের সঙ্গেই যোগাযোগ করেছিলেন বিসিবির সে সময়ের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দুই বোর্ড বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিশ্চিত করতে সর্বোচ্চ সহযোগিতার মৌখিক আশ্বাস দিয়েছিলেন, জানিয়েছিলেন গ্রুপ পরিবর্তন করে তারা ভারতের মাটিতেও খেলতে রাজি।

কিন্তু আসলে রাজি ছিল না ভারতই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈরী সম্পর্কের কারণে বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কায় রেখে সম্ভাব্য নতুন সূচি তৈরিকে নিজের ইগোর পরাজয় হিসেবেই দেখেছে তারা। মনে করা হয়, বাংলাদেশকে মৌখিক আশ্বাস দেওয়ার পরও সূচি পরিবর্তনের পক্ষে আইসিসির ভার্চুয়াল সভায় ভোট দেয়নি আয়ারল্যান্ড কিংবা জিম্বাবুয়ে। এর পেছনেও ছিল ‘খেলা’। ধারণা করা হয়, ভারতীয় বোর্ডের চাপেই হোক কিংবা কোনো সুযোগ করে দেওয়ার প্রলোভনে বাংলাদেশের অনুরোধেও শেষ পর্যন্ত সাড়া দেয়নি দুই দল। ২৫ বছর পর জিম্বাবুয়েকে ঘরের মাটিতে খেলতে ডাকা এবং তুলনামূলক দুর্বল দল আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আয়োজন— সে সময় বাংলাদেশের সঙ্গে না থাকা কিংবা বাংলাদেশের অনুরোধে সাড়া না দেওয়ার ‘পুরস্কার’ হিসেবেই দেখা হচ্ছে।

সবকিছু সঠিকভাবে এগুলে ২০২৭ সালে ভারত সফরে ৩, ৬ ও ৯ জানুয়ারি তিনটি ওয়ানডে খেলবে জিম্বাবুয়ে। ম্যাচ তিনটি হবে কলকাতা, হায়দরাবাদ ও মুম্বাইয়ে। আর আয়ারল্যান্ডের সঙ্গে দুটি টি-টোয়েন্টি ভারত খেলবে চলতি বছরই ২৬ ও ২৮ জুন। দুটি ম্যাচই হবে বেলফাস্টে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X