রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

কংগ্রেসের বিরুদ্ধে বোমা ফাটালেন ভারতের সাবেক ক্রিকেটার

মহেন্দ্র সিং ধোনির সঙ্গে মনোজ তিওয়ারি। ছবি : সংগৃহীত
মহেন্দ্র সিং ধোনির সঙ্গে মনোজ তিওয়ারি। ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দুই দিন পেরিয়ে গেছে। মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেসের শাসনামলের অবসান হয়েছে। কংগ্রেসের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ এনেছেন ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি।

হাওড়ার শিবপুর থেকে তিওয়ারি নির্বাচন করতে চেয়েছিলেন বলে বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জানিয়েছেন। কিন্তু ৫ কোটি রুপি ( ৬ কোটি ৪৪ লাখ টাকা) দিতে অস্বীকৃতি জানানোয় টিকিট পাননি বলে অভিযোগ তার। ভারতের সাবেক ক্রিকেটার বলেন, ‘শুধুমাত্র যারা মোটা অঙ্কের টাকা খরচ করেছেন, তারাই টিকিট পেয়েছেন। এবার অন্তত ৭০-৭২ জন প্রার্থী প্রায় ৫ কোটি টাকা করে দিয়ে টিকিট পেয়েছেন। আমাকে বলা হলেও দিইনি।’

হতাশা থেকে এবার তিওয়ারি কংগ্রেস ছেড়েছেন বলে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে উল্লেখ করেছেন। ভারতের সাবেক ক্রিকেটার বলেন, ‘দেখুন তো যারা টাকা খরচ করেছেন, তাদের মধ্যে কত জন জিতেছেন। আমার কংগ্রেস অধ্যায় এখানেই শেষ।’

কোনোদিন তিওয়ারির রাজনীতিতে আসার পরিকল্পনা ছিল না। রঞ্জি ট্রফি, আইপিএল খেলেই ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন। কিন্তু রঞ্জি ট্রফি খেলার সময় হঠাৎ মমতার ফোন পেয়েছিলেন। প্রথমে একবার না করার পর ফের মমতার অনুরোধে কংগ্রেসে নাম লিখিয়েছিলেন তিওয়ারি।

কংগ্রেসের শাসনামলের অবসানের পর পিটিআইকে তিওয়ারি তার রাজনীতি যোগদানের গল্প শুনিয়েছেন। ভারতীয় তারকা ক্রিকেটার বলেন, ‘তখন আমি আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলছিলাম। যখন দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) আমাকে লোকসভা নির্বাচনে লড়ার জন্য বলেছিলেন, রঞ্জি ট্রফিতেও নিয়মিত খেলছিলাম। আমি না বলেছিলাম। কিন্তু ২০২১ নির্বাচনের আগে দিদি আবার আমাকে ফোন করে বললেন, ‘মনোজ, তোমার জন্য আমার একটা বার্তা আছে, অরূপ তোমাকে বলবে। আমাকে শিবপুর থেকে প্রার্থী হওয়ার কথা বলা হয়েছিল।’

২০০৮ থেকে ২০১৫ পর্যন্ত ভারতের হয়ে ১২ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলেন তিওয়ারি। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও ছিলেন। কিন্তু শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সেই আইসিসি ইভেন্টে একটা ম্যাচ খেলারও সুযোগ মেলেনি। ২০২৩ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : বিজন কান্তি 

নরসিংদীতে মন্দির উন্নয়ন কাজের সরকারি বরাদ্দ বিএনপি নেতার পকেটে!

সেমিনারে বক্তারা / সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য

এএফসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিমান, রানার্সআপ ইউএস-বাংলা

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

সিলেট-ম্যানচেস্টার রুটে ফিরছে সরাসরি ফ্লাইট, রোববার প্রথম যাত্রা

জুলাই সনদের প্রতি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করলেন জামায়াত আমির

হরমুজ প্রণালি ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ 

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারত্ব আরও গভীর করার আহ্বান ডা. শফিকুর রহমানের

ইসলামিক ব্যাংকিংয়ে সুশাসন, শরিয়াহ কমপ্লায়েন্স বাস্তবায়নে জোর

১০

ফরিদপুর বিভাগ ও সিটি করপোরেশন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১

পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমার : আনচেলত্তি

১২

কুমিল্লা ও চাঁদপুরে আনসার-ভিডিপির কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত মহাপরিচালক

১৩

কমিউনিস্টবিরোধী বক্তব্যে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সূচনা করলেন ট্রাম্প

১৪

সাগরে লঘুচাপ, ঝড়ো হাওয়ার আভাস

১৫

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, বিএনপি কর্মী আটক

১৬

নজরুল বর্ষ ২০২৬-২৭ / বক্তৃতা প্রতিযোগিতায় মাতিন হাসানের প্রথম স্থান অর্জন

১৭

রিয়াদে পরিত্যক্ত কক্ষে প্রবাসী যুবকের মৃত্যু, লাশ দেশে আনতে স্বজনদের আকুতি

১৮

মুকসুদপুরে হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

১৯

নদী বন্দর এলাকা পরিদর্শনে নৌ কর্তৃপক্ষের চেয়ারম্যান

২০
X