স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

শাহিন আফ্রিদির নতুন ইতিহাস

মাহমুদুল হাসান জয়ের উইকেট লাভ করেন শাহিন আফ্রিদি। ছবি : সংগৃহীত
মাহমুদুল হাসান জয়ের উইকেট লাভ করেন শাহিন আফ্রিদি। ছবি : সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনটা মোটেও ভালো কাটেনি পাকিস্তানের তারকা পেসার শহিদ আফ্রিদির। ১৯ ওভার বল করে ৬৭ রানের বিনিময়ে একটি মাত্র উইকেটের দেখা পেয়েছেন তিনি। ফাস্ট বোলারদের মধ্যে যা দিনের সবচেয়ে বাজে বোলিং ফিগার।

তবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এমন বাজে বোলিংয়ের মধ্যেও নতুন এক ইতিহাস গড়েছেন শাহিন শাহ আফ্রিদি। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পাকিস্তানি বোলার হিসেবে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন এই ২৬ বছর বয়সী পেসার।

ম্যাচের শুরুতেই বাংলাদেশের ওপেনার মাহমুদুল হাসান জয়ের উইকেট নিয়ে এই রেকর্ড গড়েন শাহিন আফ্রিদি। ওই উইকেটই ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তার শততম শিকার। এর মাধ্যমে তিনি টুর্নামেন্টের ইতিহাসে ১৯তম বোলার হিসেবে ১০০ উইকেটের ক্লাবে জায়গা করে নেন।

ডব্লিউটিসিতে পাকিস্তানের হয়ে এখন সর্বোচ্চ উইকেটশিকারি শাহিন আফ্রিদি। তালিকায় তার পরেই আছেন নোমান আলী। যার উইকেট সংখ্যা ৯০ টি। এরপর ৬৩ উইকেট নিয়ে তালিকার তিনে রয়েছেন সাজিদ খান। যেখানে নাসিম শাহর অবস্থান চারে (৬০ উইকেট)।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

১০

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১১

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১২

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১৩

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৪

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৫

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৬

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৭

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৮

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৯

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

২০
X