স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

দুই ‘আফ্রিদি’কে নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা পাকিস্তানের

দল ঘোষণা করেছে পাকিস্তান। ‍ছবি : সংগৃহীত
দল ঘোষণা করেছে পাকিস্তান। ‍ছবি : সংগৃহীত

চমক রেখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আসন্ন সিরিজে দলকে নেতৃত্ব দেবেন শান মাসুদ। অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি নতুন একাধিক মুখ জায়গা পেয়েছে ঘোষিত দলে।

পিসিবি প্রকাশিত স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনজন অনভিষিক্ত ক্রিকেটার। তারা হলেন—আসিফ আফ্রিদি, ফয়সাল আকরাম ও রোহাইল নাজির। নতুনদের পাশাপাশি অভিজ্ঞ বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদিরাও রয়েছেন দলে। ঘোষিত দলে জায়গা পেয়েছেন আফ্রিদি নামের দুই ক্রিকেটার।

৩৮ বছর বয়সী আসিফ আফ্রিদি ৫৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে নিয়েছেন ১৯৮ উইকেট। একটি সেঞ্চুরি ও আট ফিফটিতে রান করেছেন ১ হাজার ৬৩০। ফয়সাল ও রোহাইল পাকিস্তানের ইমার্জিং ও ‘এ’ খেলছেন নিয়মিতই। ২২ বছর বয়সী বাঁহাতি রিস্ট স্পিনার ফয়সাল ৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে নিয়েছেন ৪৪ উইকেট। রোহাইলকে পাকিস্তানের উঠতি ব্যাটসম্যানদের মধ্যে বেশ সম্ভাবনাময় মনে করা হয়।

সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১২ থেকে ১৬ অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট ২০ থেকে ২৪ অক্টোবর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে হবে। এরপর ২৮ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত মাঠে গড়াবে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে। সাদা বলের সিরিজের জন্য আলাদা স্কোয়াড ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

পাকিস্তানের স্কোয়াড- শান মাসুদ (অধিনায়ক), আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, আসিফ আফ্রিদি, বাবর আজম, ফয়সাল আকরাম, হাসান আলি, ইমাম-উল-হক, কামরান গুলাম, খুররম শাহজাদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), নোমান আলি, রোহাইল নাজির (উইকেটকিপার), সাজিদ খান, সালমান আলি আগা, সাউদ শাকিল এবং শাহিন শাহ আফ্রিদি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১০

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১১

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১২

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৩

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৪

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৫

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৬

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৮

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X