স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৬ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপে ভারতের বিপক্ষে অল্পতেই থামল পাকিস্তান

শেষ দিকে শাহীন ঝড়ে কিছুটা লড়াইয়ের রশদ পায় পাকিস্তান। ছবি : সংগৃহীত
শেষ দিকে শাহীন ঝড়ে কিছুটা লড়াইয়ের রশদ পায় পাকিস্তান। ছবি : সংগৃহীত

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ ২০২৫–এর সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ মুখ থুবড়ে পড়লেও শেষ দিকে শাহিন শাহ আফ্রিদির ব্যাটে ভর করে কিছুটা লড়াইয়ের রসদ জোগাড় করেছে দলটি।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে একেবারে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। সাইম আইয়ুব (০) ও মোহাম্মদ হারিস (৩) দ্রুত ফিরলে চাপে পড়ে যায় দল। এরপর সাহিবজাদা ফারহান (৪৪ বলে ৪০) ও ফখর জামান (১৫ বলে ১৭) কিছুটা প্রতিরোধ গড়লেও মিডল অর্ডারে ভরাডুবি সামাল দিতে পারেননি কেউ। এক পর্যায়ে ১০০ রান করাও অসম্ভব মনে হচ্ছিল।

কিন্তু নবম উইকেটে নেমে মাত্র ১৬ বলে ৪টি ছক্কায় ৩৩ রানের তাণ্ডব চালান শাহিন। তার ঝড়ো ইনিংসেই নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান।

ভারতের হয়ে সবচেয়ে সফল ছিলেন কুলদীপ যাদব, ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ৩ উইকেট। দুইটি করে উইকেট নেন অক্ষর প্যাটেল ও জাসপ্রীত বুমরাহ।

তবে ১২৭ রান যে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে খুব একটা নিরাপদ নয়, তা বোঝাই যাচ্ছে। উইন প্রোবাবিলিটি অনুসারে ইনিংস বিরতিতে ভারতের জয়ের সম্ভাবনা ৭৯ শতাংশ, পাকিস্তানের মাত্র ২১ শতাংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১০

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১১

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১২

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৩

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৪

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৫

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৬

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৭

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৮

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৯

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

২০
X