স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৬, ১২:৫৬ পিএম
আপডেট : ১০ মে ২০২৬, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

মিরাজ-তাসকিনে দিনের প্রথম সেশন বাংলাদেশের

উইকেট লাভের পর তাসকিন-মিরাজ-শান্তদের উদযাপন। ছবি : সংগৃহীত
উইকেট লাভের পর তাসকিন-মিরাজ-শান্তদের উদযাপন। ছবি : সংগৃহীত

ঢাকা টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা দারুণ কেটেছে বাংলাদেশের। বলা চলে দ্বিতীয় দিনের ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিল তাসকিন-মিরাজরা। ১ উইকেটে ১৭৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করা পাকিস্তান প্রথম সেশনে হারিয়েছে ৪ উইকেট।

তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান মিরাজের কল্যাণে লিড নেওয়ার স্বপ্নও দেখছে টাইগাররা। লাঞ্চে যাওয়ার আগে ৫ উইকেট হারিয়ে ২৫১ রান তুলেছে পাকিস্তান। এখনও ১৬২ রানে এগিয়ে বাংলাদেশ।

আজান আওয়াইস এবং আব্দুল্লাহ ফজল মিলে ১ উইকেটে ১৭৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন। দ্রুতই সেঞ্চুরি তুলে নেন আজান। সেঞ্চুরির পরই ফিরেছেন তিনি। তাকে বিদায় করে জুটিটা ভাঙেন তাসকিন। ১৬৫ বলে ১০৩ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান আজান।

দ্রুত আরও ২ উইকেট হারিয়েছে পাকিস্তান। অধিনায়ক শান মাসুদকে ফেরান তাসকিন। ডাক মারা সাউদ শাকিলকে বিদায় করেছেন মেহেদী হাসান মিরাজ। ফিফটি হাঁকানো ফজলও কাটা পড়েছেন দলের ২৩০ রানের মাথাতে। তাকে বিদায় করেন মিরাজ। ৫ম উইকেটের পতন ঘটে পাকিস্তানের।

এরপর ক্রিজে জুটি বাঁধেন মোহাম্মদ রিজওয়ান এবং সালমান আলী আঘা। মাঝে সালমানকে আউট করেছিলেন তাসকিন, তবে নো বলের কারণে বেঁচে যান সালমান। লাঞ্চের আগে আর উইকেট হারায়নি পাকিস্তান। ৫ উইকেট হারিয়ে ২৫১ রান নিয়ে লাঞ্চে গিয়েছে তারা। ৩৮ বলে ১২ রান করে টিকে আছেন আঘা। ১৯ বলে ৮ রান করে অপরাজিত আছেন রিজওয়ান।

বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। ২ উইকেট তুলেছেন তাসকিন আহমেদ।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ বছর পর ধারাবাহিকে তটিনী

সেলার অ্যাপ / ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রেতাদের জন্য আসছে বড় চমক

হজে যেতে পারবেন না যারা, জানাল ধর্ম মন্ত্রণালয়

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

মাদক মামলায় তৃতীয় লিঙ্গের একজনের কারাদণ্ড

চট্টগ্রামে ‘হানি ট্র্যাপ’ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এসডিএফের অভিযোগ

বিশ্ব ম্যানগ্রোভ দিবস / লবণাক্ততা, মাইক্রোপ্লাস্টিক দূষণ ও শিল্পায়নে ‘ধুঁকছে’ সুন্দরবন

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৫ হাজার

একরামুল হত্যা / শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

১০

বঙ্গভবন ছাড়লেন বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

১১

ইরানের ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্রেই কুপোকাত যুক্তরাষ্ট্র

১২

ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা চালু

১৩

জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন বিউটি বেগমের

১৪

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

১৫

কাতারে সমুদ্রপথে নৌযান চলাচল পুরোপুরি স্বাভাবিক ঘোষণা

১৬

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে বরখাস্তের আদেশ প্রত্যাহার

১৭

গাজার যুদ্ধের আরেক শিকার অপরিণত নবজাতকেরা

১৮

কাজ করে কুল পাচ্ছেন না জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘৩ ঘণ্টা’

১৯

রাষ্ট্রের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতার মধ্যে ভারসাম্যের আহ্বান আনসারের

২০
X