স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৬, ০৫:৪০ পিএম
আপডেট : ১০ মে ২০২৬, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-শ্রীলঙ্কার সাথে ‘বৈষম্য’, রেগে আগুন অ্যাঞ্জেলো ম্যাথিউস

গত বছরের জুনে বাংলাদেশের বিপক্ষে খেলেই দীর্ঘ ১৬ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ছবি : সংগৃহীত
গত বছরের জুনে বাংলাদেশের বিপক্ষে খেলেই দীর্ঘ ১৬ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ছবি : সংগৃহীত

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ হয় ৯ দল নিয়ে। যদিও ঘুরেফিরে কয়েকটি দলই টেস্ট খেলছে বেশি। টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু হওয়ার পরও বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো দল ম্যাচ পাচ্ছে কম। তা নিয়ে এবার তীব্র ক্ষোভ উগড়ে দিলেন লঙ্কান তারকা অ্যাঞ্জেলো ম্যাথিউস।

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো দল ম্যাচ খেলে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা ভারতের অর্ধেকের মতো। সম্প্রতি দ্য গার্ডিয়ান জানায়, ইংল্যান্ড ভবিষ্যতে ভারত ও অস্ট্রেলিয়ার মতো দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিপক্ষেও ৫ ম্যাচ সিরিজ খেলার কথা ভাবছে। তবে এর পরিবর্তে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাথে একটি টেস্ট খেলতে পারে, যেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপে অন্তত দুটি টেস্ট খেলার রীতি রয়েছে।

এই খবর প্রকাশ পেতেই মূলত ক্ষোভে ফেটে পড়েছেন ম্যাথিউস। লঙ্কান এই কিংবদন্তি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আমাদের কারও সঙ্গেই এক ম্যাচের টেস্ট খেলা উচিত নয়! কোনো দেশ যদি একের বেশি টেস্ট খেলতে না চায়, তাহলে না খেলুক!’ ম্যাথিউস মনে করিয়ে দিয়েছেন, টেস্ট খেলুড়ে সব দেশই সমান। এখানে বড় দেশ বা ছোট দেশ বলে কিছু নেই। তিনি লিখেছেন, ‘এখানে বড় দেশ বলে কিছু নেই। টেস্টের মর্যাদা সব টেস্ট খেলুড়ে দেশের জন্যই সমান।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে ইংল্যান্ড খেলবে ২২টি টেস্ট। অস্ট্রেলিয়ার মোট টেস্ট ২১টি, ভারতের ১৯টি। সেখানে বাংলাদেশ ও শ্রীলঙ্কার টেস্ট রয়েছে মাত্র ১২টি করে। যে কারণে বাংলাদেশ বা শ্রীলঙ্কার মতো দলের একবার পিছিয়ে পড়লে আবার ঘুরে দাঁড়ানোও কঠিন।

ম্যাথিউস লিখেছেন, ‘একই চ্যাম্পিয়নশিপ চক্রে একটি দল ২০টি ম্যাচ খেলবে আর আরেকটি দল খেলবে ১০টি এটা হতে পারে না! আয় তৈরি করা আর টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখা- এই দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়, এবং এগুলোকে একসাথে মেলানো উচিত নয়!’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার অর্ধদিবস শোক

ফরাসি বিপ্লব: বাস্তিলের পতন থেকে আধুনিক গণতন্ত্রের জন্ম

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী

পরিবেশ মেলায় সিএজেএফ‘র শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

গাইবান্ধায় ছাত্রদলের বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা চেয়ে দুই ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার

পদ্মা নদীতে ভাঙন, হুমকির মুখে নদী রক্ষা বেড়িবাঁধ ও বসতভিটা

বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্প বন্ধের গুঞ্জন নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া

বন্যায় শিক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষা পেছানোর আহ্বান রিজভীর

১০

ফ্রান্সের ‘ফ্যাব ফোর’ ঠেকাতে ভিন্ন পরিকল্পনা স্পেনের

১১

নওগাঁয় নদ-নদীর পানি বৃদ্ধি, জেলেদের মাছ শিকারের ধুম

১২

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ২১তম একাডেমিক কাউন্সিল সভা

১৩

প্রধানমন্ত্রী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

১২ মাসের বিল বকেয়া থাকায় বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

১৫

ইরানে আরও শক্তিশালী হামলা চালানো হবে: নেতানিয়াহু

১৬

সেতু বিভাগের সচিবের সঙ্গে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

১৭

বাউবি’র এইচএসসি পরীক্ষা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সমন্বয় সভা

১৮

ঢাকায় পানিবন্দি মানুষের পাশে গুলশান সোসাইটি

১৯

হত্যা মামলার ১৫ বছর পর একজনের যাবজ্জীবন

২০
X