স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০২:১৬ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৬, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ, পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

চলতি বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বুধবার ছয় ম্যাচের এই সাদা বলের সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।

সফরে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। এটি হবে আসন্ন মৌসুমে নিউজিল্যান্ড নারী দলের একমাত্র ঘরের মাঠের আন্তর্জাতিক সিরিজ।

মূলত ২০২৭ সালের শুরুতে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ছিল হোয়াইট ফার্নসদের। তবে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য প্রথম আইসিসি নারী চ্যাম্পিয়ন্স ট্রফি ফেব্রুয়ারি ২০২৭-এ পুনর্নির্ধারিত হওয়ায় অস্ট্রেলিয়া সিরিজটি পরে আয়োজন করা হবে। ফলে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজই তাদের একমাত্র হোম অ্যাসাইনমেন্ট হিসেবে থাকছে।

সূচি অনুযায়ী, ১০ ডিসেম্বর নেলসনে প্রথম টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শুরু হবে। একই ভেন্যুতে ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। ১৫ ডিসেম্বর ওয়েলিংটনে হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

এরপর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ১৮ ডিসেম্বর ওয়েলিংটনে অনুষ্ঠিত হবে। সিরিজের শেষ দুটি ওয়ানডে ২১ ও ২৩ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইয়ে মাঠে গড়াবে। এর আগে ২০২২ সালে সর্বশেষ নিউজিল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ নারী দল। সেই সফরে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ এবং ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে হেরেছিল টাইগ্রেসরা।

সূচি: ১০ ডিসেম্বর — প্রথম টি-টোয়েন্টি, নেলসন ১২ ডিসেম্বর — দ্বিতীয় টি-টোয়েন্টি, নেলসন ১৫ ডিসেম্বর — তৃতীয় টি-টোয়েন্টি, ওয়েলিংটন ১৮ ডিসেম্বর — প্রথম ওয়ানডে, ওয়েলিংটন ২১ ডিসেম্বর — দ্বিতীয় ওয়ানডে, মাউন্ট মঙ্গানুই ২৩ ডিসেম্বর — তৃতীয় ওয়ানডে, মাউন্ট মঙ্গানুই

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১০

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১১

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১২

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৩

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৪

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১৫

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১৬

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

১৭

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

১৮

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

১৯

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

২০
X