স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৪:২৩ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৬, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

টাকা না পাওয়ায় ব্রাদার্সের ক্রিকেটারদের ম্যাচ বর্জন

ম্যাচ বর্জন করল ব্রাদার্স ইউনিয়ন। সংগৃহীত ছবি
ম্যাচ বর্জন করল ব্রাদার্স ইউনিয়ন। সংগৃহীত ছবি

আজ সকাল নয়টায় শুরু হওয়ার কথা ছিল ঢাকা প্রিমিয়ার লিগের ৬টি ম্যাচ। এর মধ্যে পাঁচটি ম্যাচ শুরু হয় ঠিক সময়েই। কিন্তু বিকেএসপিতে ব্রাদার্স ইউনিয়ন ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচটি মাঠে গড়ায়নি। কারণ, মাঠে গিয়েও খেলতে অস্বীকৃতি জানান ব্রাদার্সের ক্রিকেটাররা।

দলটির একাধিক ক্রিকেটার নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানিয়েছেন, চুক্তির পর তাদের পারিশ্রমিকের মাত্র ২০ শতাংশ অর্থ দেওয়া হয়েছে। বারবার তাগাদা দিয়েও পারিশ্রমিকের বাকি টাকা না পাওয়ায় তারা ম্যাচ বর্জন করতে বাধ্য হয়েছেন।

ক্রিকেটাররা জানান, ঈদের আগেই তাদের ৫০ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করার কথা ছিল। গতকাল রাতে এ ব্যাপারে ক্লাবকে তারা জানিয়েছিলেনও। কিন্তু আজ ম্যাচের আগে পারিশ্রমিক না পাওয়ায় তারা ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নেন। মাঠে যাওয়ার পর ব্রাদার্সের ক্রিকেটাররা খেলতে অস্বীকৃতি জানালে অগ্রণী ব্যাংককে ওয়াকওভার দেওয়া হয়।

ম্যাচ রেফারি এনায়েত হোসেন চৌধুরী তামিম বলেন, ‘তারা খেলোয়াড় তালিকাও দেয়নি, টসেও আসেনি। অগ্রণী ব্যাংকের অধিনায়ক ও আমি অপেক্ষা করছিলাম। আমরা আধঘণ্টার মতো অপেক্ষা করেছি। পরে তাদের অতিরিক্ত সময়ও দেওয়া হয়েছিল, কিন্তু তারা আসেনি।’

সিসিডিএমের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এ ব্যাপারে ক্লাব বা খেলোয়াড়দের পক্ষ থেকে আগে কিছু জানানো হয়নি। তেমন হলে তারা ব্যবস্থা নিতে পারত। যদিও পারিশ্রমিকের ক্ষেত্রে তাদের কোনো বাধ্যবাধকতা নেই। এটা পুরোপুরি ক্লাব ও ক্রিকেটারদের চুক্তির বিষয়।

এ বিষয়ে যোগাযোগ করতে ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমেন খানকে ফোনে পাওয়া যায়নি। মাঠের খেলায়ও খুব একটা সুবিধা করতে পারছে না ব্রাদার্স। ৯ ম্যাচে মাত্র ১ জয় পাওয়ায় তাদের অবনমনের সম্ভাবনা অনেক বেশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১০

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১১

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১২

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৩

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৪

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৫

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৬

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৭

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৮

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৯

ব্রাজিলের সামনে এবার মিসর

২০
X