স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

খালাস পেয়ে নাসির হোসেনের প্রতিক্রিয়া

নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা। ছবি : সংগৃহীত
নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা। ছবি : সংগৃহীত

মামলা থেকে খালাস পেয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন তারকা ক্রিকেটার নাসির হোসেন। দীর্ঘদিনের কোর্টকাছারির দৌড়ঝাঁপ শেষে মামলা থেকে রেহাই পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা। আদালত রায় দিয়েছে, বিয়ে করে কোনো অপরাধ করেননি এই তারকা জুটি। এরপর ফেসবুক পোস্টে স্বস্তি প্রকাশ করেন নাসির।

তামিমার প্রথম স্বামী ছিলেন রাকিব হাসান। তারপর নাসিরকে বিয়ে করেন তামিমা। এতে ক্ষুব্ধ হন রাকিব। তার দাবি ছিল, তামিমা তাকে ডিভোর্স না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন। আইনগতভাবে বিচ্ছেদের আগেই নতুন করে বিয়ে করার অভিযোগে তামিমা ও নাসিরের বিরুদ্ধে মামলা করেন তিনি। নাসির-তামিমার বিয়ের পরপরই, অর্থাৎ ২০২১ সালে রাকিবের দায়ের করা সেই মামলার ফয়সালা হলো প্রায় ৫ বছর পর।

বুধবার (১০ জুন) দুপুরে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। মামলার রায়ে নাসির ও তামিম দুইজনকেই খালাস দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি।

২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে তামিমা সুলতানার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাসির। বিয়ের পরই নাসিরের বিরুদ্ধে অভিযোগ আনেন রাকিব হাসান। যদিও দীর্ঘ লড়াই শেষে সেই অভিযোগ থেকে মুক্তি পেলেন নাসির-তামিমা দম্পতি।

এতে স্বস্তি প্রকাশ করে নাসির লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের হারতে দেন নাই। অবশেষে সত্যের জয় হলো। আইনের প্রতি শুরু থেকেই আস্থা ছিলো, তাই আইনের প্রতি সম্মান রেখে বলছি... ধন্যবাদ। শুধু মাত্র সঠিক তথ্য ও প্রমাণের ভিত্তিতে সুষ্ঠ বিচার কার্যকর করার জন্য। সকল প্রকার মিথ্যা অপপ্রচার এবং মনগড়া কাহিনীকে উপেক্ষা করে, সত্যকে প্রাধান্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করার জন্য আদালতকে অসংখ্য ধন্যবাদ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

 বিশ্বকাপের গান গাইলেন বিজয় মামুন

মারা গেলেন নাট্যশিল্পী আবুল হাসনাত প্রদীপ

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা খুন

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

প্রিমিয়ারে টেইলর সুইফটের চমক,আলোচনায় 'টয় স্টোরি ৫'

ক্রিমিয়ায় ঐতিহাসিক জাদুঘরে ইউক্রেনের ড্রোন হামলা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রাণ দিলেন রাবি শিক্ষার্থী

নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি প্রতিনিধি হওয়ার দৌড়ে আবের কাওয়াস

র‍্যাঙ্কিংয়ে নাহিদ রানার বড় লাফ

১০

খেলায় চরম বিশৃঙ্খলা, ৮ লাল কার্ড দেখল ব্রাজিল

১১

ভবিষ্যৎ শান্তিরক্ষা মিশন হবে আধুনিক ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

১২

৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

১৩

দুর্বৃত্তের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ আহত ২

১৪

শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতার অভিযোগে ৪৭ জনের সম্পদ জব্দ ইরানের

১৫

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের নতুন দফা নিয়ে গভীর উদ্বেগ রাশিয়ার

১৬

আদালতে আত্মসমর্পণের পর কারাগারে সাবেক মন্ত্রীর এপিএস 

১৭

পুলিশের গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১৯

১৮

যে ৭ অভ্যাস বলে দেয় আপনি বুদ্ধিমান না আবেগপ্রবণ

১৯

ভালোবাসার টানে দুর্গম যাত্রা, চরকিতে আসছে মিমের ‘লাইফলাইন’

২০
X