কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ১১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

আনুশকা-আথিয়াকে গ্যালারিতে দেখে আপত্তিকর মন্তব্য হরভজনের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মাঠে যখন কোহলিরা খেলছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে তখন ধারাভাষ্যকক্ষ থেকে আনুশকা শর্মা ও আথিয়া শেট্টিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন ভারতীয় সাবেক স্পিনার হরভজন সিং। গ্যালারিতে থেকেই নিজেদের দলের জন্য গলা ফাটাচ্ছিলেন এই দুই অভিনেত্রী।

খেলা চলাকালীন যখন ক্যামেরা আনুশকা শর্মা এবং আথিয়া শেট্টির দিকে ঘোরানো হয় তখন সেটা নজরে পড়ে হরভজন সিংয়ের। এই দুই অভিনেত্রীকে মাঠে দেখেই সাবেক এই ভারতীয় ক্রিকেটার বলে ওঠেন, হয়তো ছবি নিয়ে কথা বলছে ওরা। নাকি ক্রিকেট নিয়ে? অবশ্য জানি না ওরা ক্রিকেটের কতটা বোঝে!

আনুশকা-আথিয়াকে নিয়ে হরভজনের এমন মন্তব্য শুনেই ক্ষেপে গেছেন ভক্তরা। তারা প্রশ্ন তোলেন, ক্রিকেটারদের স্ত্রীকে নিয়ে এমন কথা বলার অধিকার রাখেন কিনা তিনি?

সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক এই ক্রিকেটারের সমালোচনায় একজন লিখেছেন, ‘হরভজন সিং, আপনি অত্যন্ত অসভ্য একজন মানুষ। আপনার প্রতি শ্রদ্ধা চলে গেল।’ অপর একজন প্রশ্ন ছুঁড়ে লিখেছেন, ‘সহকর্মীদের স্ত্রীকে এভাবে অপমান করা যায়?’

এক নেটিজেন প্রশ্ন রেখেছেন, ‘আপনার স্ত্রীকে নিয়ে কেউ এমন মন্তব্য করলে কী বলতেন? আপনার স্ত্রী-ও তো একজন অভিনেত্রী।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

১০

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১১

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১২

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১৩

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১৪

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১৫

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১৬

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১৭

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

১৮

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১৯

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

২০
X