ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ০১:০২ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

শতভাগ ফিট না হয়েও খেলতে চান তামিম

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

তামিম ইকবালের পিঠের ব্যথাটা বেশ পুরোনো। মাঝেমধ্যে মাথাচাড়া দিয়ে উঠে সেই ব্যথা। এ জন্য প্রায় বড় বড় সিরিজ মিস করেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক। ঠিক তেমনি আফগানদের বিপক্ষে একটি টেস্টে খেলা হয়নি বাঁহাতি এই ওপেনারের।

আগামীকাল বুধবার শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচ শুরুর আগের দিনও পুরোপুরি ফিট নন বাংলাদেশ অধিনায়ক। এরপরও সফরকারী আফগানিস্তানের বিপক্ষে টস করতে নামবেন বলে জানিয়েছেন তামিম ইকবাল।

আজ মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় দেশসেরা ওপেনার বলেন, প্রথম ম্যাচ খেলে তিনি দেখতে চান যে তার শরীর এই ধকল নিতে পারে কিনা। সেটা বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেবেন এই ওপেনার।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমি এখনো শতভাগ ফিট না। কিন্তু আমি কালকের (আগামীকাল) ম্যাচটা খেলতে চাই। কারণ আমি দেখতে চাই, এই শরীর নিয়ে কতটুকু লড়াই করতে পারি। এই ম্যাচে আমার পারফরম্যান্সের পর পরবর্তী সিদ্ধান্ত নেব।’

বিষয়টি কঠিন হলেও বিশ্বকাপের বছরে বলে চ্যালেঞ্জটা নিতে চান তামিম। তিনি বলেন, ‘সামনে বিশ্বকাপ। আমি এমন কিছু করতে চাই না, যা দলের ওপর চাপ সৃষ্টি করবে। খেলা চলার মাঝখানেও যদি দেখি আমার শরীর সায় দিচ্ছে না, তাহলে মেডিকেল বোর্ডের সঙ্গে কথা বলে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতেও প্রস্তুত আছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X