স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৪, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

যে একাদশ নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে নামতে পারে টাইগাররা

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। চট্টগ্রামে সেই সিরিজের প্রথম ম্যাচ জিতে নাজমুল হোসেন শান্তর দল ১-০ গোলে এগিয়ে আছে এবার পালা দ্বিতীয় টি-টোয়েন্টির। সন্ধ্যা ৬টায় ম্যাচ শুরুর আগে দেখে নেওয়া যাক সম্ভাব্য যে একাদশ নিয়ে বাংলাদেশ মাঠে নামতে পারে।

রোববার (৫ মে) চট্টগ্রামের সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী জিম্বাবুয়ে। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টাইগার বাহিনী রীতিমতো হেসে খেলেই সফরকারী রোডেশিয়ানদের ৮ উইকেটে হারিয়েছে।

তবে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ স্কোয়াডে আক্ষেপও ছিল। বাংলাদেশ অতি সহজে ম্যাচ জিতলেও ওপেনার লিটন দাস ছিলেন বরাবরের মতো ব্যর্থ। তাই আজকের ম্যাচে লিটনের জায়গায় পারভেজ হোসেন ইমনকে দেখা যেতেও পারে তবে সেই সম্ভাবনা কম। এর বাইরেই প্রথম ম্যাচের একাদশ নিয়েই নামার কথা বাংলাদেশ দলের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

পারভেজ হোসেন ইমন/লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১০

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১১

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১২

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৩

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৪

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৫

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৬

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৭

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৮

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৯

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

২০
X