স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১০:৪৩ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিসিবি : ‘এক ইঞ্চিও পিছু হটব না’

বিসিবির সহসভাপতি শাখাওয়াত হোসেন । ছবি : সংগৃহীত
বিসিবির সহসভাপতি শাখাওয়াত হোসেন । ছবি : সংগৃহীত

আগামী মাসে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটছে না। নিরাপত্তা উদ্বেগের প্রশ্নে নিজেদের অবস্থান থেকে সরে আসছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মঙ্গলবার আইসিসির সঙ্গে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সেও একই দাবি পুনর্ব্যক্ত করেছে বিসিবি— বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজন করতে হবে।

বিসিবির পক্ষ থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন। আলোচনায় নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে বোর্ড জানায়, ভারতে ভ্রমণ নিয়ে তাদের উদ্বেগ আগের মতোই বহাল।

মিটিং শেষে বিসিবির সহসভাপতি শাখাওয়াত হোসেন বলেন, “আমরা আমাদের অবস্থান পরিষ্কারভাবে জানিয়েছি। আমরা পজিটিভ থাকলেও অবস্থান থেকে এক ইঞ্চিও নড়ব না। আইসিসি বিকল্প খুঁজছে— আলোচনার দরজা খোলা আছে।”

বিসিবির আগের বিবৃতিতেও জানানো হয়েছিল, নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত অপরিবর্তিত। একই সঙ্গে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো যেন ভারতের বাইরে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করা হয়।

অন্যদিকে, আইসিসির অবস্থান হলো— টুর্নামেন্টের সূচি ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে এবং অংশগ্রহণকারী দলগুলোর উচিত নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগোনো। তারা বিসিবিকে অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। তবে বোর্ড সূত্রে জানা গেছে, এই মুহূর্তে সেই আহ্বান গ্রহণের কোনো সম্ভাবনা নেই।

সব মিলিয়ে, বিশ্বকাপের সময় ঘনিয়ে এলেও ভেন্যু সংক্রান্ত এই অচলাবস্থা এখনো কাটেনি। আলোচনা চলবে বলে উভয়পক্ষই জানালেও, বাংলাদেশের অবস্থান যে কঠোর তা স্পষ্ট করে দিয়েছে বিসিবি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

কেপ ভার্দের ভোজিনিয়া ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১০

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১১

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

১২

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

১৩

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

১৪

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

১৫

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৬

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১৭

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

১৮

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

১৯

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

২০
X