বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০৫:১৫ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা ভারতের

বাংলাদেশকে দ্বিতীয় ওয়ানডেতে ১০৮ রানে হারিয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা এনেছে ভারত। ছবি : সংগৃহীত
বাংলাদেশকে দ্বিতীয় ওয়ানডেতে ১০৮ রানে হারিয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা এনেছে ভারত। ছবি : সংগৃহীত

বাংলাদেশ মহিলা ক্রিকেট দলকে ১০৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত মহিলা ক্রিকেট দল। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৪০ রানে পরাজিত হয়েছিল সফরকারীরা। ফলে ওয়ানডে সিরিজে ১-১ ব্যবধানে সমতা এনেছে ভারত।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২২৮ রান তোলে ভারত নারীরা। জবাবে জেমিমাহ রদ্রিগেজের বোলিং দাপটে ১২০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

জিততে হলে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড গড়ে জিততে হতো বাংলাদেশকে। ২০১৯ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ২১০ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ।

২২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনার আউট হন। শারমিন আক্তার সুপ্তা ২ রান ও মুর্শিদা খাতুন হ্যাপি ১২ রানে সাজঘরে ফেরেন। দলীয় ৩৮ রানে ফিরে যান লতা মণ্ডল। তবে চতুর্থ উইকেট জুটির ৬৮ রানে আশায় বুক বাঁধে বাংলাদেশ। তাদের জুটি ভাঙার সঙ্গে সঙ্গেই ঝড়ের মতো উড়ে যায় বাংলাদেশের ব্যাটিং লাইন। ৬ নম্বরে পজিশনে নামা জ্যোতিও ফিরে যান মাত্র ৩ রান করে। বাংলাদেশ গুটিয়ে যায় ১২০ রানে। ফাহিমা খাতুন ৬ রানে অপরাজিত থাকেন। জেমিমাহ রদ্রিগেজ মাত্র তিন রানে ৪টি উইকেট শিকার করেন। এ ছাড়া দেবিকা বিদ্যা ৩টি উইকেট তুলে নেন।

এর আগে ব্যাট করতে নমে প্রথম ওয়ানডেতে ১২০-এর কমে গুটিয়ে যাওয়া ভারত এদিন নিজেদের স্বাভাবিক খেলা উপহার দিয়েছে। জেমিমাহ রদ্রিগেজ খেলেছেন ক্যারিয়ার সেরা ৭৮ বলে ৯ চারে ৮৬ রানের ইনিংস। চতুর্থ উইকেটে অধিনায়ক হারমানপ্রিত কৌরের সঙ্গে ৭৩ রানের জুটি গড়েন জেমিমাহ। হারমানপ্রিত ৮৮ বলে ৩ চারে ৫২ রান করেন। এ ছাড়া ওপেনার স্মৃতি মানধানা ৩৬ রান করেন। বাংলাদেশের সুলতানা খাতুন ও নাহিদা আকতার দুটি করে উইকেট নেন। রাবেয়া ও মারুফার সংগ্রহ একটি করে উইকেট।

মিরপুরে বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডে ৪০ রানে (ডি/এল) জিতে সিরিজে ১-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা। ভারত দ্বিতীয় ওয়ানডে জয়লাভ করায় তৃতীয় ম্যাচটি অলিখিত ফাইনালে পরিণত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১০

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১১

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১২

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৩

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৪

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৫

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৬

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৭

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৮

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৯

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

২০
X