স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সেমির লক্ষ্যে কী ছিল শান্তদের পরিকল্পনা?

বোল্ড তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত
বোল্ড তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত

সেমিফাইনালে খেলতে হলে মেলাতে হতো জটিল সমীকরণ। বোলাররা জ্বালিয়ে ছিলেন আশার প্রদীপ। আর ব্যর্থতার জল ঢেলে ব্যাটাররা নেভালেন সেই আশা।

টস জিতে আগে ব্যাট করতে নেমে আফগানিস্তান করে ১১৫ রান। সেমিফাইনালে খেলতে হলে ১২ ওভার ১ বলে ১১৬ রান করতে হতো বাংলাদেশকে।

জবাবে শুরুটা ভালো করে ছিলেন লিটন দাস। প্রথম ওভারে নেন ১৩ রান। তৃতীয় ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে টাইগাররা। এরপরও সুযোগ ছিলো। তবে ব্যাটারদের ব্যাটিং দেখে মনে হয়নি জেতার চেষ্টা করছে টাইগার। এতে প্রশ্ন উঠেছে কি ছিল সেমিফাইনাল খেলতে কী ছিল বাংলাদেশের পরিকল্পনা।

ম্যাচ শেষ ব্রডকাস্টারকে দেওয়া সাক্ষাৎকালে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘পরিকল্পনা ছিল প্রথম ছয় ওভারে জোরালোভাবে চেষ্টা করা (সেমিফাইনালে যাওয়ার জন্য)। এটা হয়নি আর মিডল অর্ডারও ঠিকঠাক (পরিকল্পনা) বাস্তবায়ন করতে পারেনি।’

পুরো আসর জুড়ে ব্যাটারদের পারফরম্যান্স হতাশাজনক। বিশেষ করে টপ অর্ডার ধারাবাহিকভাবে ছিলে ব্যর্থ। টাইগার দলপতি বলেন, ‘ব্যাটিংয়ে উন্নতি করা দরকার, টপ-অর্ডার ভালোভাবে পারফর্ম করতে পারেনি। এটা হতেই পারে যখন বল ভিজে গেছে। আমি যেমন বলেছি, পরিকল্পনার বাস্তবায়ন করতে পারিনি ব্যাট হাতে। আর অনেক সিদ্ধান্ত ভুল হয়েছে।’

পুরো আসরে বোলারদের পারফরম্যান্স ছিলে দুর্দান্ত। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি রিশাদ হোসেন। বোলারদের পারফরম্যান্স নিয়ে টাইগার দলপতি বলেন, ‘পুরো টুর্নামেন্টে আমরা সত্যিই ভালো বোলিং করেছি, বিশেষ করে রিশাদ, পেসাররা সত্যিই ভালো করেছে। ব্যাটিংয়ে উন্নতি করতে হবে, টপ অর্ডার ভালো পারফর্ম করতে পারেনি। আমরা ব্যাট হাতে ভালোভাবে খেলতে পারিনি এবং অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে কে এই বিতর্কিত রেফারি?

ভারতে ডে-কেয়ারের ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রাখা হতো শিশুদের

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী

ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

১৯০ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, দ্রুত আবেদন করুন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ত্রিশালে নজরুল সিটির সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক এমডি আজম খান

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮, আহত ৩৪

১০

পে-স্কেলের গেজেট প্রকাশ এবং বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

১১

আমা কফি ক্যাম্পাস ফুটসাল ২০২৬ / ৩২ বিশ্ববিদ্যালয়ের লড়াইয়ে চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

১২

বাবার মৃত্যুশোকে পেনাল্টিতে শট নেননি ফুটবলার

১৩

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে স্লোভেনিয়ার সাবেক সংসদ সদস্য টাডেজ স্ল্যাপনিক

১৪

বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজার পরেই শুনলেন বাবাও বেঁচে নেই

১৫

৮৬ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকেও শেষে বিদায়, মানতেই পারছেন না কোচ

১৬

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

১৭

ব্যাংককে আকিজ সিমেন্টের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

১৮

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

১৯

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

২০
X