স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

রিয়াল ছেড়ে যে বিখ্যাত ক্লাবে যোগ দিচ্ছেন মদ্রিচ

লুকা মদ্রিচ। ছবি : সংগৃহীত
লুকা মদ্রিচ। ছবি : সংগৃহীত

রিয়াল মাদ্রিদ ছাড়ছেন লুকা মদ্রিচ, এটি বেশ পুরোনো খবর। তবে এতদিন ভক্তদের মনে প্রশ্ন ছিল রিয়াল ছেড়ে কোন ক্লাবে পা রাখবেন ব্যালন ডি’অর জয়ী এই মিডফিল্ডার। এবার জানা গেল সেই ক্লাবের নামও। চমকপ্রদ এক সিদ্ধান্তে ক্লাব বিশ্বকাপ শেষেই ইতালির বিখ্যাত ক্লাব এসি মিলানের জার্সি গায়ে জড়াবেন ক্রোয়াট এই কিংবদন্তি। মিলানের স্পোর্টিং ডিরেক্টর ইগলি তারে নিশ্চিত করেছেন, ইতোমধ্যে মৌখিক চুক্তি সম্পন্ন হয়েছে দুই পক্ষের মধ্যে।

‘আমি মদ্রিচের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি। তার প্রথম প্রশ্ন ছিল—‘আমরা কি লিগ জয়ের জন্য দল গড়ছি?’ সে শুরুর দিন থেকেই জেতার মানসিকতা নিয়ে এসেছে,’ বলেন তারে।

ইএসপিএনের বরাতে জানা গেছে, ৩৯ বছর বয়সী মদ্রিচের সঙ্গে এক বছরের চুক্তি হচ্ছে, যেটিতে অতিরিক্ত এক বছর বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। বার্ষিক নেট বেতন ধরা হয়েছে প্রায় ৩.৫ মিলিয়ন ইউরো। ক্লাব বিশ্বকাপ চলাকালেই দুই পক্ষ চুক্তিতে সম্মত হয়েছে, আর টুর্নামেন্ট শেষে সেটি হবে আনুষ্ঠানিক।

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে নিয়মিত খেলার লক্ষ্যেই নতুন ক্লাবে যাচ্ছেন মদ্রিচ। রিয়াল মাদ্রিদের হয়ে ১৩ বছর খেলে ২৮টি ট্রফি জেতা এই মিডফিল্ডার শেষবারের মতো জাতীয় দলের হয়ে মাঠ মাতাতে চান পূর্ণ ফিটনেসে।

এদিকে মিলান বায়ার লেভারকুজেনের গ্রানিত জাকা-র সঙ্গেও চুক্তির পথে এগোচ্ছে। তবে তার ট্রান্সফার ফি নিয়ে এখনো আলোচনায় রয়েছে দুই ক্লাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১১

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১২

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৩

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৪

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৫

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১৬

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১৭

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৮

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৯

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

২০
X