স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৮:৩৪ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

অর্থ নয়, মায়ের জন্য সবার দোয়া চাইলেন ঋতুপর্ণা

ঋতুপর্ণা চাকমা। ছবি : সংগৃহীত
ঋতুপর্ণা চাকমা। ছবি : সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের সাফল্যের নায়িকা ঋতুপর্ণা চাকমা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে ওঠার এই অর্জনে বড় অবদান ছিল তাঁর। তবে দেশের ফুটবলপ্রেমীদের প্রশংসায় ভাসতে ভাসতেই হঠাৎ করে পারিবারিক এক সংকটে পড়েছেন এই তারকা।

ঋতুপর্ণার মা বোজপুতি চাকমা বর্তমানে অসুস্থ। এ নিয়ে সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে খবর প্রকাশ হয় যে অর্থের অভাবে তার মায়ের চিকিৎসা ব্যাহত হচ্ছে। এমনকি কিছু সংবাদমাধ্যমে তাদের আর্থিক দুরবস্থার কথাও উল্লেখ করা হয়।

তবে এই খবরকে ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছেন ঋতুপর্ণা। ভুটানের পারো এফসির হয়ে ন্যাশনাল উইমেন্স লিগ খেলতে থাকা এই ফুটবলার স্পষ্ট করেছেন, মায়ের চিকিৎসায় অর্থের কোনো সমস্যা নেই। বরং, তিনি সবার কাছে মায়ের দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা চেয়েছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে ঋতুপর্ণা লিখেছেন, ‘এই কঠিন সময়ে আমার এবং আমার পরিবারের পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমার মায়ের স্বাস্থ্যের প্রতি আপনাদের যে ভালোবাসা ও উদ্বেগ, তা সত্যিই এক বিশাল আশীর্বাদ। এই মুহূর্তে আমরা অর্থ নয়, বরং আমার মায়ের জন্য আপনাদের দোয়া ও আশীর্বাদ চাই। দয়া করে আমার মায়ের সুস্থতার জন্য প্রার্থনা করুন এবং তাকে আশীর্বাদে রাখুন।’

ঢাকায় এশিয়ান কাপ বাছাই শেষে দলের সাফল্যের পরদিনই ঋতুপর্ণা উড়াল দিয়েছেন ভুটান। সেখান থেকে মায়ের জন্য সবার কাছে ভালোবাসা ও দোয়ার বার্তা দিয়ে এই ফুটবলারের মানবিক দিকটি যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে।

দেশের কোটি ফুটবলপ্রেমীর মতো আমরাও তার মায়ের দ্রুত সুস্থতা কামনা করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X