স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়াতেও আসছে নেশনস লিগ, বাড়বে বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচ

বাংলাদেশ ফুটবল দল । ছবি: সংগৃহীত
বাংলাদেশ ফুটবল দল । ছবি: সংগৃহীত

ইউরোপের সাফল্য দেখে এবার একই পথে হাঁটতে যাচ্ছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। খুব শিগগিরই এশিয়ার ফুটবলেও চালু হতে যাচ্ছে ‘নেশনস লিগ’, যার ফলে আন্তর্জাতিক বিরতিতে বাংলাদেশের মতো দলগুলোর ম্যাচের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে।

২০১৮ সালে উয়েফা নেশনস লিগ চালুর পর আন্তর্জাতিক ফুটবলে বড় পরিবর্তন আসে। অর্থহীন প্রীতি ম্যাচের বদলে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পায় জাতীয় দলগুলো। সেই ধারণা থেকেই এবার ৪৭টি সদস্য দেশকে নিয়ে নেশনস লিগ আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত করেছে এএফসি।

এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের বাইরে ফিফা আন্তর্জাতিক উইন্ডোতেই এই টুর্নামেন্ট আয়োজন করা হবে। যদিও নির্দিষ্ট সময়সূচি এখনো ঘোষণা করা হয়নি।

এএফসির মহাসচিব দাতুক সেরি উইন্ডসর জন বলেন, “এশিয়ার জাতীয় দলগুলোর মানোন্নয়নের জন্য এএফসি নেশনস লিগ গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এটি নিয়মিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের সুযোগ তৈরি করবে, যা ফুটবলের সামগ্রিক কাঠামোকে আরও শক্তিশালী করবে।”

বর্তমানে এএফসির ৪৭টি সদস্য দেশের মধ্যে ৪৬টি ফিফা র‍্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত। সর্বশেষ র‍্যাঙ্কিং অনুযায়ী এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৬তম। উয়েফার মতো চার স্তরের কাঠামো অনুসরণ করা হলে বাংলাদেশকে সম্ভাব্যভাবে তৃতীয় কিংবা চতুর্থ স্তরে খেলতে হতে পারে।

তবে এখানেই সুযোগ। নিজ নিজ গ্রুপে ভালো পারফরম্যান্স করলে উচ্চতর স্তরে ওঠার পথ খুলে যাবে। পাশাপাশি প্রীতি ম্যাচের জন্য প্রতিপক্ষ খোঁজার ঝামেলাও কমবে সমিত সোম, হামজা চৌধুরীদের মতো খেলোয়াড়দের জন্য।

সব মিলিয়ে, এএফসি নেশনস লিগ চালু হলে বাংলাদেশের জাতীয় ফুটবলের সূচি যেমন সমৃদ্ধ হবে, তেমনি আন্তর্জাতিক মানে নিজেদের যাচাই করার সুযোগও বাড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১০

ইতিহাসের এই দিনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৩

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৪

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৫

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৬

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৭

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৮

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৯

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

২০
X